back to top

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ব শিক্ষক দিবসে জাতীয় সম্মাননা পাচ্ছেন ১০০ গুণী শিক্ষক

নিজস্ব প্রতিবেদক
৫ অক্টোবর ২০২৬ ১১:২২ পূর্বাহ্ণ

শিক্ষকদের পেশাগত মর্যাদা ও অবদানকে স্বীকৃতি দিতে এবার জাতীয় পর্যায়ে সম্মাননা পাচ্ছেন ১০০ জন গুণী শিক্ষক। 

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ সোমবার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা তুলে দেওয়া হবে।

‘স্ট্যান্ডিং উইথ টিচার্স: সিক্সটি ইয়ার্স অব প্রোটেকটিং দ্য প্রফেশন, অ্যাডভান্সিং ইটস স্ট্যাটাস, শেপিং আওয়ার ফিউচার্স’ এই প্রতিপাদ্য সামনে রেখে দেশে পালিত হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস।

শিক্ষকদের অবদানকে স্মরণ ও তাদের সামাজিক মর্যাদা বাড়ানোর লক্ষ্যেই প্রতিবছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়। ইউনেস্কোর উদ্যোগে ১৯৯৪ সালে প্রথমবার দিবসটি পালিত হয়।

এবারের আয়োজনে প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন পর্যায়ের মোট ১০০ জন শিক্ষককে জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক সম্মাননা’ দেওয়া হচ্ছে। সম্মাননা হিসেবে প্রত্যেক শিক্ষক পাবেন নগদ ২ লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননা সনদ।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গুণী শিক্ষকদের সামাজিক মর্যাদা বৃদ্ধি ও পেশাগত স্বীকৃতি নিশ্চিত করতে এবার জাতীয় সম্মাননার পরিধি উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। আগে জাতীয় পর্যায়ে ১২ জন শিক্ষককে এই সম্মাননা দেওয়া হলেও এবার তা বাড়িয়ে ১০০ জন করা হয়েছে।

এর মধ্যে প্রাথমিক স্তরে ১০ জন, মাধ্যমিক পর্যায়ে ২০ জন, কলেজে ২৫ জন, সাধারণ বিশ্ববিদ্যালয়ে ২০ জন, মেডিকেল কলেজে ১০ জন, কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩ জন, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ৩ জন, বিজ্ঞান ও প্রযুক্তিসহ অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ে ৪ জন এবং বিশেষ কোটায় ৫ জন শিক্ষক রয়েছেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পৃথক সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে জাতীয় স্টিয়ারিং কমিটি চূড়ান্তভাবে ১০০ জন শিক্ষককে নির্বাচন করেছে।

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়েও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হচ্ছে।

প্রজন্ম গড়ার কারিগর শিক্ষকদের সম্মান জানাতেই এবারের আয়োজন পেয়েছে আরও বড় পরিসর।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটুনি, ছাত্রদল নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতা...

৭১ ও ২৪-এর পরাজিত শক্তি এক হয়ে ষড়যন্ত্রে লিপ্ত: মীর হেলাল

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পরাজিত...

হঠাৎ এনসিটিবির ৯ কর্মকর্তাকে একযোগে বদলি!

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নয় কর্মকর্তাকে একযোগে...

পেছাল এইচএসসির ফল প্রকাশের তারিখ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল...

‘আমাদের ওপর গুলি চলছে, আর তোমরা গ্যাংস্টার সাজছো?’

ভারতে একের পর এক তারকাদের লক্ষ্য করে গুলির ঘটনা...

সর্বশেষ