back to top

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক স্বীকৃতির পথে ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’

নিজস্ব প্রতিবেদক
২৬ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫৮ পূর্বাহ্ণ

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই আন্দোলন ও শেখ হাসিনার সরকারের শেষ সময়ের ঘটনাপ্রবাহ নিয়ে নির্মিত অনুসন্ধানী প্রামাণ্যচিত্র ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’ জায়গা করে নিয়েছে ২০২৬ সালের ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ডসের চূড়ান্ত মনোনয়ন তালিকায়।

আন্তর্জাতিক এমির ‘কারেন্ট অ্যাফেয়ার্স’ বিভাগে মনোনয়ন পেয়েছে আল জাজিরা ইংলিশের ‘Al Jazeera Investigates: Hasina: 36 Days in July’। প্রামাণ্যচিত্রটি কাতারের প্রতিনিধি হিসেবে প্রতিযোগিতা করবে।

আল জাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিটের তৈরি এই তথ্যচিত্রে ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময়কার নানা ঘটনা, তৎকালীন সরকারের শেষ দিনগুলোর অভ্যন্তরীণ পরিস্থিতি এবং আন্দোলন দমনে ব্যবহৃত গোপন যোগাযোগ ও ফোনকল নিয়ে অনুসন্ধান তুলে ধরা হয়েছে।

আল জাজিরার তথ্য অনুযায়ী, তাদের ইনভেস্টিগেটিভ ইউনিট গোপনে ধারণ করা কিছু ফোনকলও সংগ্রহ করেছে, যা ওই সময়ের ঘটনাপ্রবাহ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য সামনে আনে।

বাংলাদেশি সাংবাদিক জুলকারনাইন সায়ের এই অনুসন্ধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। মনোনয়নের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে তিনি এই স্বীকৃতির কৃতিত্ব বাংলাদেশের আন্দোলন-সংশ্লিষ্ট মানুষ, শিক্ষার্থী, শ্রমজীবী ও স্বজনদের প্রতি উৎসর্গ করেছেন।

এদিকে, প্রামাণ্যচিত্রটির আন্তর্জাতিক স্বীকৃতিতে দেশের নির্মাতা ও সংস্কৃতি অঙ্গনের অনেকেই অভিনন্দন জানিয়েছেন। নির্মাতা ও সাবেক সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী এবং নির্মাতা আশফাক নিপুণও সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন।

২০২৬ সালের ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ডসে এবার ১৬টি বিভাগে মোট ৬৪টি মনোনয়ন দেওয়া হয়েছে। এতে আর্জেন্টিনা, বেলজিয়াম, ব্রাজিল, কানাডা, চিলি, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, জাপান, মেক্সিকো, নেদারল্যান্ডস, নরওয়ে, ফিলিপাইন, পর্তুগাল, কাতার, সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, স্পেন, তুরস্ক ও যুক্তরাজ্য মোট ২২টি দেশের অনুষ্ঠান ও শিল্পীরা জায়গা পেয়েছেন।

আগামী ২৩ নভেম্বর নিউইয়র্কে বসবে ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ডসের ৫৪তম আসর। সেখানেই ঘোষণা করা হবে বিজয়ীদের নাম।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটুনি, ছাত্রদল নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতা...

৭১ ও ২৪-এর পরাজিত শক্তি এক হয়ে ষড়যন্ত্রে লিপ্ত: মীর হেলাল

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পরাজিত...

হঠাৎ এনসিটিবির ৯ কর্মকর্তাকে একযোগে বদলি!

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নয় কর্মকর্তাকে একযোগে...

পেছাল এইচএসসির ফল প্রকাশের তারিখ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল...

‘আমাদের ওপর গুলি চলছে, আর তোমরা গ্যাংস্টার সাজছো?’

ভারতে একের পর এক তারকাদের লক্ষ্য করে গুলির ঘটনা...

সর্বশেষ