চট্টগ্রামের হাটহাজারীতে প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হাটহাজারী সরকারি কলেজের শিক্ষার্থী মাহিন (২০) মারা গেছেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ৯টা ৪৫ মিনিটে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী সরকারি কলেজের প্রভাষক মো. আবু তালেব
নিহত মাহিন উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মাহাবুল আলমের ছেলে।
জানা গেছে, গত বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে কয়েকজন পরীক্ষার্থী সিএনজি অটোরিকশায় করে হাটহাজারী সরকারি কলেজে পরীক্ষায় অংশ নিতে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে অটোরিকশাটি ও প্রাইভেটকারের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় অটোরিকশাচালকসহ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
চমেক হাসপাতালে নেওয়ার পথে অটোরিকশাচালক এরশাদের মৃত্যু হয়। গুরুতর আহত মাহিনকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। অবস্থার অবনতি হলে দুই দিন আগে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।
পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার সকালে সেখানেই মাহিনের মৃত্যু হয়।
আরু|



