back to top

শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বপ্নের স্পেনেই নিভে গেল ২৭ বছরের আলিফের জীবন

নিজস্ব প্রতিবেদক
৩১ আগস্ট ২০২৬ ৮:৪৮ পূর্বাহ্ণ

‘আমাদের বাঁচান ভাই, দম বন্ধ হয়ে আসছে’, জীবনের শেষ মুহূর্তে সহকর্মীদের কাছে এমন আকুতি জানিয়েও বাঁচতে পারলেন না স্পেনপ্রবাসী বাংলাদেশি ইউসুফ হাসান আলিফ (২৭)। 

মাদ্রিদের একটি বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন এই তরুণ।

রোববার (৩০ আগস্ট) মাদ্রিদের আরগানজুয়েলা জেলার মেট্রো পালস দে লা ফ্রন্তেরা এলাকার কাইয়ে কানারিয়াস ১৭ নম্বর সড়কের একটি বাইসাইকেল গ্যারেজে এ অগ্নিকাণ্ড ঘটে।

নিহত ইউসুফ হাসান আলিফ গাজীপুরের কাপাসিয়া উপজেলার আব্দুল মোতালিব ও রহিমা খাতুন দম্পতির ছেলে। ভাগ্যের চাকা ঘোরাতে কিছুদিন আগে স্পেনে পাড়ি জমান তিনি। প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর মাত্র দুই দিন আগে দেশটির নতুন নিয়ম অনুযায়ী কাজের অনুমতিও পেয়েছিলেন আলিফ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো ফুড ডেলিভারির কাজে ব্যবহৃত সাইকেল আনতে গ্যারেজে প্রবেশ করেন আলিফ। এ সময় হঠাৎ একটি ইলেকট্রিক বাইসাইকেলের ব্যাটারি বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে ভেতরে আটকা পড়েন আলিফসহ তার দুই সহকর্মী।

আগুনের মধ্যে আটকে পড়ে সহকর্মীদের কাছে সাহায্যের আকুতি জানান আলিফ। তবে শেষ পর্যন্ত বিষাক্ত ধোঁয়া ও আগুনের কবল থেকে আর বের হতে পারেননি তিনি।

খবর পেয়ে মাদ্রিদ সিটি কাউন্সিলের ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে গ্যারেজে জমে থাকা বিষাক্ত গ্যাস বের করে দেওয়া হয়। নতুন করে অগ্নিকাণ্ডের ঝুঁকি এড়াতে সেখানে থাকা অন্যান্য ইলেকট্রিক বাইসাইকেলও বাইরে সরিয়ে নেওয়া হয়।

ঘটনাস্থলেই চিকিৎসকরা ইউসুফ হাসান আলিফকে মৃত ঘোষণা করেন। অগ্নিকাণ্ডে দগ্ধ তার অপর দুই সহকর্মীকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাত্র দুই দিন আগে কাজের অনুমতি পাওয়ার পর নতুন জীবনের স্বপ্নে পথচলা শুরু করেছিলেন আলিফ। কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই মাদ্রিদের ভয়াবহ অগ্নিকাণ্ডে নিভে গেল ২৭ বছর বয়সী এই তরুণের জীবন।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

জামায়াতের কারণেই ‘আওয়ামী লীগ’ মিছিলের সাহস পাচ্ছে

গুলশানসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল করার...

সর্বশেষ