back to top

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফের প্রকাশ্যে আওয়ামী লীগের মিছিল

নিজস্ব প্রতিবেদক
১৪ আগস্ট ২০২৬ ১১:৫৩ পূর্বাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীতে কার্যক্রম আওয়ামী লীগের নেতা-কর্মীদের মশালমিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে উপজেলার বাহারছড়া ইউনিয়নের চুনতিবাজার এলাকায় মিছিলটি হয়েছে বলে দাবি করেছেন দলটির স্থানীয় নেতা-কর্মীরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৩ মিনিট ৫৩ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, কয়েক ডজন ব্যক্তি হাতে জ্বলন্ত মশাল নিয়ে মিছিল করছেন। এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতেও দেখা যায়। মিছিল শেষে কয়েকজনকে বক্তব্য দিতে দেখা গেছে।

স্থানীয় সূত্র ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের দাবির বরাত দিয়ে জানা যায়, বাহারছড়া ইউনিয়নের চুনতিবাজার এলাকায় রাতের বেলায় এ মশালমিছিল অনুষ্ঠিত হয়।

এর আগে বুধবার (১২ আগস্ট) রাতে বাঁশখালীর তৈলারদ্বীপ সেতুসংলগ্ন এলাকায় ছাত্রলীগের নেতা-কর্মীদের মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল বলেও স্থানীয়ভাবে দাবি করা হয়।

এদিকে, বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার জানিয়েছেন, মশালমিছিলের বিষয়ে তিনি অবগত নন। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, ২০২৫ সালের মে মাসে বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। এরপর বিভিন্ন স্থানে দলটির নামে মিছিল বা সমাবেশের অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন সময় ব্যবস্থা নিয়েছে। চট্টগ্রামের আনোয়ারাতেও ছাত্রলীগের মিছিলের ঘটনায় আওয়ামী লীগ নেতাসহ চারজনকে গ্রেপ্তারের তথ্য পাওয়া গেছে।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

দেশের বাজারে স্বর্ণের দামে পতন

টানা তিন দফা দাম বাড়ার পর দেশের বাজারে স্বর্ণের...

চট্টগ্রামে ভয়াবহ গ্যাস সংকট, ভোগান্তিতে চালক-যাত্রীরা

চট্টগ্রাম নগরে তীব্র গ্যাস সংকটে বিপাকে পড়েছেন সিএনজি অটোরিকশাচালকরা।...

ফেসবুকে এবার বিনামূল্যে নীল টিক!

ফেসবুক ব্যবহারকারীদের জন্য নতুন ‘Facebook Verified’ সুবিধা চালু করেছে...

ফোন যেভাবে নষ্ট করছে আপনাদের সম্পর্ক

একই ঘরে বসে আছেন দুজন। পাশে প্রিয় মানুষটি, অথচ...

যে ২ আমলে মানুষের গুনাহ ঝরে যায়

ইসলামে গুনাহ থেকে বেঁচে থাকা এবং আল্লাহর কাছে ক্ষমা...

সর্বশেষ