back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

মিছিলের প্রস্তুতিকালে আ.লীগের ১৩ নেতাকর্মী আটক

নিজস্ব প্রতিবেদক
১৫ জুলাই ২০২৬ ৩:১৬ অপরাহ্ণ

ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত সাতটি মোটরসাইকেল, চারটি হায়েস মাইক্রোবাস, একটি ব্যানার ও দলীয় পতাকা জব্দ করা হয়।

বুধবার (১৫ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ। এর আগে মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে মহাসড়কের ভাকুর্তা ভাঙা ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রায় ৫০ জন নেতাকর্মী ওই এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করা হয়। তবে অভিযানের সময় অন্যরা পালিয়ে যান।

আটকদের মধ্যে বিভিন্ন জেলার বাসিন্দা রয়েছেন। তাদের বিরুদ্ধে প্রাথমিকভাবে নাশকতামূলক কর্মকাণ্ডের প্রস্তুতির অভিযোগ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, “মহাসড়কে ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৩ নেতাকর্মীকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে সাতটি মোটরসাইকেল, চারটি হায়েস, একটি ব্যানার ও দলীয় পতাকা জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

পুলিশ আরও জানিয়েছে, এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হবে।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আ.লীগে বড় পরিকল্পনা!

শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে ফের জোরালো হয়েছে...

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

সর্বশেষ