back to top

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভুতুড়ে বিদ্যুৎ বিল গ্রহণযোগ্য নয়: এমপি এরশাদ উল্লাহ

নিজস্ব প্রতিবেদক
২ জুলাই ২০২৬ ২:২৪ অপরাহ্ণ

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ বলেছেন, ভুতুড়ে বিদ্যুৎ বিল কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জনগণ যেন এ ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা প্রশাসনের আয়োজনে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এরশাদ উল্লাহ বলেন, জনগণ ভোট দিয়ে বর্তমান সরকারকে নির্বাচিত করেছে। তাই সরকারের দায়িত্ব হলো জনগণকে স্বস্তি দেওয়া এবং দেশের আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করা।

তিনি দাবি করেন, বর্তমানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমেছে এবং এবারের বাজেটে ৬১টি পণ্যের ওপর কর প্রত্যাহার করা হয়েছে।

অনুষ্ঠানে তিনি উপজেলা প্রশাসনের উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে অ্যান্টি-র‌্যাবিস ভ্যাকসিন বিতরণ, ক্রীড়া সামগ্রী, স্যানিটারি ন্যাপকিন, ঢেউটিন, সেলাই মেশিন এবং পৌরসভার জিআর (চাল) বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

এছাড়া মৎস্যচাষ প্রদর্শনী খামারের উপকরণ বিতরণ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আমন ধানের বীজ ও সার, সবজি বীজ এবং ফলদ গাছের চারা বিতরণ অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমন তালুকদার, কৃষি কর্মকর্তা শাহনুর ইসলাম, মৎস্য কর্মকর্তা নাঈম হাসান, বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান, জেলা বিএনপির সদস্য শওকত আলমসহ স্থানীয় বিএনপি ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

১০ বিল পাসে পর্দা নামল বাজেট অধিবেশনের

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তথা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট...

দেশে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করতে হবে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ...

সব সেবা এক কার্ডে, আসছে ‘ইউনিভার্সাল কার্ড’

দেশের বিভিন্ন সরকারি সামাজিক সুরক্ষা ও আর্থিক সহায়তা কর্মসূচির...

সেমিফাইনালে হারতেই ফ্রান্সে অস্থিরতা, গ্রেফতার ১৬২

স্পেনের কাছে ২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে ২-০ গোলে হেরে...

নিখোঁজের ১২ দিন পর ঝোপে মিলল বৃদ্ধের কঙ্কাল

গাজীপুরের শ্রীপুর উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ দিন পর বাড়ির...

সর্বশেষ