back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

বাড়ির উঠানে পলিথিনে মোড়ানো নবজাতক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
১৭ জুন ২০২৬ ৫:৩৯ পূর্বাহ্ণ
চট্টগ্রামের মিরসরাই উপজেলার একটি বাড়ির উঠান থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় সদ্য ভূমিষ্ঠ এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে শিশুটি চিকিৎসাধীন রয়েছে এবং চিকিৎসকদের মতে সে এখন আশঙ্কামুক্ত।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় এলাকার ভোলা সওদাগর বাড়িতে। স্থানীয়দের তৎপরতায় শিশুটিকে উদ্ধার করে দ্রুত বারইয়ারহাটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টার দিকে বাড়ির মালিক মীর হোসেন তার ঘরের সদর দরজার সামনে একটি কালো পলিথিন ব্যাগ দেখতে পান। সন্দেহ হলে তিনি ব্যাগটির কাছে গিয়ে কান্নার শব্দ শুনতে পান। পরে ব্যাগটি খুলে ভেতরে নবজাতক কন্যাশিশুকে দেখতে পান। খবরটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন সেখানে জড়ো হন এবং শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

মীর হোসেন বলেন, “সকাল ১০টার দিকে ঘরের সামনে পলিথিনের প্যাকেটটি দেখতে পাই। ভেতরে নবজাতকটিকে দেখে আশপাশের লোকজনকে খবর দিই। পরে প্রতিবেশীদের সহযোগিতায় শিশুটিকে হাসপাতালে নেওয়া হয়।”

বারইয়ারহাট শেফা ইনসান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এস এ ফারুক জানান, সকাল ১১টার দিকে শিশুটিকে হাসপাতালে আনা হয়। প্রথমে তার শারীরিক অবস্থা কিছুটা দুর্বল ছিল। প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণের পর বর্তমানে শিশুটির অবস্থার উন্নতি হয়েছে এবং সে আশঙ্কামুক্ত রয়েছে।

এ বিষয়ে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার বলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে বিষয়টি জানা গেছে। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে শিশুটির সার্বক্ষণিক খোঁজখবর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার (১৭ জুন) সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে শিশুটির ভবিষ্যৎ দেখভাল ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নবজাতকটিকে কে বা কারা সেখানে রেখে গেছে, তা জানতে স্থানীয় প্রশাসন খোঁজখবর শুরু করেছে।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

জামায়াতের কারণেই ‘আওয়ামী লীগ’ মিছিলের সাহস পাচ্ছে

গুলশানসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল করার...

সর্বশেষ