back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

এক বিজ্ঞপ্তিতেই ৭২৫ চাকরি, সুযোগ হাতছাড়া নয়

আরু
৪ জুন ২০২৬ ৫:৩৩ পূর্বাহ্ণ
ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৭টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিতভাবে ‘অফিসার (জেনারেল)’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট ৭২৫টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২ জুলাই ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্বাচিত প্রার্থীরা দশম গ্রেডে নিয়োগ পাবেন। এ পদে বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে ১৬,০০০-৩৮,৬৪০ টাকা। এর পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর প্রচলিত অন্যান্য সুযোগ-সুবিধাও প্রযোজ্য হবে।

পদের বিবরণ

পদের নাম: অফিসার (জেনারেল)

মোট পদসংখ্যা: ৭২৫

পদ বণ্টন:

  • রূপালী ব্যাংক পিএলসি – ৮০টি
  • বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি – ১৬টি
  • বেসিক ব্যাংক – ১৩টি
  • বাংলাদেশ কৃষি ব্যাংক – ৪৭১টি
  • রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক – ৪৭টি
  • বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন – ২২টি
  • ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ – ২টি
  • কর্মসংস্থান ব্যাংক – ৭২টি
  • প্রবাসীকল্যাণ ব্যাংক – ২টি

শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি অর্জন করতে হবে।

এছাড়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাগুলোর মধ্যে অন্তত একটিতে প্রথম বিভাগ বা প্রথম শ্রেণি থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য হবে না।

বয়সসীমা

২০২৬ সালের ১ এপ্রিল তারিখে প্রার্থীর বয়স ন্যূনতম ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা।

আবেদনের শেষ সময়

আবেদন করা যাবে ২ জুলাই ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

চাকরিপ্রত্যাশীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার পাশাপাশি বিজ্ঞপ্তির শর্তাবলি ও প্রয়োজনীয় নির্দেশনা ভালোভাবে অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আ.লীগে বড় পরিকল্পনা!

শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে ফের জোরালো হয়েছে...

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

সর্বশেষ