back to top

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

‘গ্রেপ্তার নয়, আমাকে অপহরণ করা হয়েছিল’: ধ্রুব রাঠি

নিজস্ব প্রতিবেদক
১১ অক্টোবর ২০২৬ ২:১৮ অপরাহ্ণ

ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি তাঁর আটকের ঘটনাকে ‘অপহরণ’ বলে দাবি করেছেন। তাঁর অভিযোগ, বিক্ষোভে অংশ নিতে গেলে তাঁকে আটক করা হতে পারত, কিন্তু তিনি ঘুমিয়ে থাকা অবস্থায় সাধারণ পোশাকের একদল লোক তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়।

রোববার (১১ অক্টোবর) ভোরে গুরুগ্রাম পুলিশের কাছ থেকে মুক্তি পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন ধ্রুব রাঠি।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ধ্রুব রাঠি লেখেন, ‘আমাকে গ্রেপ্তার বা আটক করা হয়নি, অপহরণ করা হয়েছিল।’

ঘটনার বর্ণনায় তিনি জানান, ঘুমন্ত অবস্থায় তাঁকে বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়। পরে তিনি জানতে পারেন, তাঁর বাড়ির বাইরে ৫০ জনেরও বেশি লোক অবস্থান করছিল। তাঁর অভিযোগ, কোনো সুযোগ না দিয়েই তাঁকে অপরাধীর মতো বাড়ি থেকে টেনেহিঁচড়ে বের করে নিয়ে যাওয়া হয়।

প্রতিবেদন অনুযায়ী, রাত ৩টার দিকে তাঁকে মুক্তি দিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তবে তাঁর এসব অভিযোগের বিষয়ে পুলিশের বক্তব্য পাওয়া না গেলে তা স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব নয়।

এদিকে, ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকেও মুক্তি দিয়েছেন আদালত।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, রোববার সকালে দিল্লি ক্যান্টনমেন্ট এলাকার নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালত তাঁদের মুক্তির নির্দেশ দেন। এর আগে শনিবার (১০ অক্টোবর) সকালে দিল্লি বিমানবন্দরে একটি উড়োজাহাজের ভেতর থেকে তাঁদের আটক করা হয়েছিল।

ধ্রুব রাঠি ও সিজেপির নেতাদের আটকের ঘটনাকে ঘিরে ভারতের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটুনি, ছাত্রদল নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতা...

৭১ ও ২৪-এর পরাজিত শক্তি এক হয়ে ষড়যন্ত্রে লিপ্ত: মীর হেলাল

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পরাজিত...

হঠাৎ এনসিটিবির ৯ কর্মকর্তাকে একযোগে বদলি!

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নয় কর্মকর্তাকে একযোগে...

পেছাল এইচএসসির ফল প্রকাশের তারিখ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল...

‘আমাদের ওপর গুলি চলছে, আর তোমরা গ্যাংস্টার সাজছো?’

ভারতে একের পর এক তারকাদের লক্ষ্য করে গুলির ঘটনা...

সর্বশেষ