পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৫ নবজাতকের মৃত্যু হয়েছে।
বুধবার সকালে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস পিআইএমএস হাসপাতালের স্ত্রীরোগ বিভাগের নার্সারিতে এ আগুন লাগে।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, নার্সারিতে থাকা ১৬ নবজাতকের মধ্যে মাত্র একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, এয়ার কন্ডিশনারের কম্প্রেসরে বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত হয়। তবে আগুনের সঠিক কারণ নিশ্চিত করতে তদন্ত শুরু হয়েছে।
ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা নার্সারির জানালার কাঁচ ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং আগুন নিয়ন্ত্রণে আনেন। এরপর সেখানে শীতলীকরণ কার্যক্রম চালানো হয়।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও ঘটনায় গভীর শোক প্রকাশ করে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন।
পিআইএমএস ইসলামাবাদের অন্যতম প্রধান সরকারি হাসপাতাল। এ হাসপাতালেই আদালতের নির্দেশে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিল।
আরু|



