back to top

বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিপদের শেষ কোথায়?

বিশেষ প্রতিবেদক
পাহাড়সম বোঝা নিয়ে দায়িত্ব গ্রহণের পর থেকে একের পর এক অভ্যন্তরীণ, প্রাকৃতিক ও বৈশ্বিক সংকটের মুখোমুখি হচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকার। কোনো কোনো সংকট পূর্ববর্তী সরকারের রেখে যাওয়া ক্ষত, কোনোটি আবার চলমান আন্তর্জাতিক পরিস্থিতির ফসল। সব মিলিয়ে এক বহুমুখী চ্যালেঞ্জের মুখে পড়েছে দেশের অর্থনীতি, জনস্বাস্থ্য এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি। একের পর এক আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ধাক্কায় দেশের সাধারণ মানুষের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে।

ভূরাজনীতির সংকট ও আকাশছোঁয়া জ্বালানি-নিত্যপণ্যের বাজার

বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের মাত্র ১১ দিনের মাথায় শুরু হওয়া আমেরিকা-ইরান যুদ্ধ দেশের অর্থনীতিতে সরাসরি নেতিবাচক প্রভাব ফেলেছে। এই ভূরাজনৈতিক অস্থিরতার জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম লাফিয়ে লাফিয়ে বেড়েছে।

তারই সূত্র ধরে অভ্যন্তরীণ বাজারেও পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার। পাশাপাশি বাড়ানো হয়েছে বিদ্যুতের দামও। জ্বালানি ও বিদ্যুতের এই মূল্যবৃদ্ধির কারণে পরিবহন খরচ রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে। যার সরাসরি প্রভাব পড়েছে চাল, ডাল, তেলসহ প্রতিটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর। আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য মেলাতে না পেরে দেশের কোটি কোটি মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবার এখন চরম নাভিশ্বাসের মধ্যে দিন কাটাচ্ছে।

স্বাস্থ্য খাতে জোড়া আঘাত: হাম ও ডেঙ্গুর থাবা

অর্থনৈতিক এই কঠিন সংকটের মধ্যেই দেশে দেখা দিয়েছে ভয়াবহ স্বাস্থ্য বিপর্যয়। গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গ নিয়ে সারা দেশে সরকারি হিসাবেই অন্তত ৬১৩ জন শিশুর মৃত্যু হয়েছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, বাস্তব চিত্র আরও অনেক বেশি উদ্বেগজনক। অভিযোগ উঠেছে, অন্তর্বর্তী সরকারের টিকা কেনায় ধীরগতি বা অনাগ্রহের কারণেই অবুঝ শিশুদের এই চরম মূল্য দিতে হচ্ছে।

হামের এই মহামারির মধ্যেই নতুন আতঙ্ক হিসেবে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এবারের ডেঙ্গু পরিস্থিতি অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। হাম ও ডেঙ্গুর এই জোড়া আক্রমণে অভিভাবকেরা তাঁদের সন্তানদের নিরাপত্তা নিয়ে চরম উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। এমনকি অন্তঃসত্ত্বা নারীরাও অনাগত সন্তানের স্বাস্থ্যঝুঁকি নিয়ে গভীর দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও সামাজিক অস্থিরতা

অর্থনৈতিক ও স্বাস্থ্যসংকটের সমান্তরালে দেশজুড়ে আশঙ্কাজনকভাবে বেড়েছে সামাজিক অস্থিরতা। সাম্প্রতিক সময়ে শিশু নির্যাতন ও ধর্ষণের মতো জঘন্য অপরাধ জ্যামিতিক হারে বৃদ্ধি পেয়েছে, যা সুশীল সমাজকে গভীরভাবে উদ্বেলিত করেছে। সামান্য মোবাইল বা টাকার জন্য রাজধানীসহ দেশের বিভিন্ন সড়ক-মহাসড়কে ছিনতাইকারীদের হাতে নৃশংসভাবে প্রাণ হারাচ্ছে সাধারণ মানুষ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান তৎপরতা সত্ত্বেও অপরাধীদের এই দৌরাত্ম্য পুরোপুরি থামানো যাচ্ছে না, যা সাধারণ মানুষের জানমালের নিরাপত্তাকে মারাত্মক বিঘ্নিত করছে।

অর্থনীতিতে অন্ধকার: মিলছে না আইএমএফ-এডিবির সাড়া

দেশের সামষ্টিক অর্থনীতিতেও কোনো সুখবর নেই। আইএমএফ-এর (IMF) সঙ্গে চলমান ৫.৫ বিলিয়ন ডলার ঋণ চুক্তির সর্বশেষ দুই কিস্তি ছাড় না করে সংস্থাটি নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনার আহ্বান জানিয়েছে। অন্যদিকে, সংকট সামলাতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (ADB) কাছে চাওয়া ১ বিলিয়ন ডলারের বাজেট সহায়তার বিপরীতেও ইতিবাচক সাড়া মেলেনি।

এরই মধ্যে আসছে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে শুধু সুদ পরিশোধের লক্ষ্যই নির্ধারণ করা হয়েছে ১ লাখ ২৭ হাজার ৫০০ কোটি টাকা, যা মোট জিডিপির প্রায় ২ শতাংশ। চলতি সংশোধিত বাজেটেও প্রাক্কলনের চেয়ে ৫ হাজার কোটি টাকা বেশি সুদ মেটাতে হচ্ছে। ফলে সরকারের ওপর আর্থিক চাপ আরও ঘনীভূত হচ্ছে।

ব্যাংক খাতের ক্ষত: খেলাপি ঋণ ৩২.২৬ শতাংশ

দুর্বল ঋণ আদায় ও সুশাসনের অভাবের মধ্যে ২০২৬ সালের প্রথম তিন মাস পর ব্যাংক খাতে খেলাপি ঋণ মোট ঋণের ৩২ দশমিক ২৬ শতাংশে পৌঁছেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মার্চের শেষে মোট শ্রেণীকৃত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকায়। গত ডিসেম্বরে এই পরিমাণ ছিল ৫ লাখ ৫৭ হাজার ২১৭ কোটি টাকা। সে হিসাবে এই তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা। সব মিলিয়ে ব্যাংকগুলোর মোট বিতরণকৃত ঋণের পরিমাণ ১৮ লাখ ২৪ হাজার ৬৬৮ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের বিশেষ নীতিগত সহায়তা কর্মসূচির আওতায় ব্যাপক পরিমাণ ঋণ পুনঃ তফসিলের ফলে গত বছরের শেষে খেলাপি ঋণের হার ৩৬ শতাংশ থেকে কমে প্রায় ৩১ শতাংশে নেমে এসেছিল।

হতাশা ও আতঙ্কে ব্যবসায়ীরা

ঋণের উচ্চ সুদহার, ডলার সংকট, জ্বালানি সংকট ও নিরাপত্তার অভাবে দেশের ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ—সব ধরনের শিল্পমালিকরাই এখন দিশেহারা। নতুন করে কোনো বিনিয়োগ হচ্ছে না, যার ফলে কর্মসংস্থানের সুযোগও থমকে গেছে।

ব্যবসায়ীদের মতে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলের ত্রুটিপূর্ণ সিদ্ধান্ত, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ব্যাংক লুট এবং ডলার সংকটের কারণে পুরো অর্থনীতিতে এক বিশাল শূন্যতা তৈরি হয়েছে। বাজার বিশ্লেষকরা বলছেন, ব্যবসায়িক পরিবেশ ফিরিয়ে আনতে হলে দ্রুত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, সহজ শর্তে ঋণ প্রদান এবং নীতিগত সহায়তা বৃদ্ধি করা জরুরি।

সীমান্তে উত্তেজনা: পুশইনের চেষ্টা রুখে দিচ্ছে বিজিবি

অভ্যন্তরীণ এত সংকটের মাঝেই দেশের সীমান্ত এলাকায় নতুন উদ্বেগ তৈরি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গত কয়েক দিনে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে মানুষ ঠেলে পাঠানোর (পুশইন) অপচেষ্টা চালানো হয়েছে।

তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কঠোর অবস্থানের কথা জানিয়ে বলেছে, আন্তর্জাতিক সীমান্ত ব্যবস্থাপনা ও দ্বিপক্ষীয় সমঝোতার পরিপন্থি যেকোনো পুশইন করার চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। সম্ভাব্য অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় বিজিবির গোয়েন্দা নজরদারিসহ টোহল কার্যক্রম সর্বোচ্চ জোরদার করা হয়েছে।

পর্যবেক্ষকদের মতে, অন্তর্বর্তী সরকারকে যদি এই বহুমুখী সংকট থেকে দেশকে উদ্ধার করতে হয়, তবে দ্রুত কার্যকর অর্থনৈতিক নীতি গ্রহণ, স্বাস্থ্য খাতের জরুরি সংস্কার এবং কঠোর হস্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা ছাড়া আর কোনো বিকল্প নেই।

 

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

নতুন বিতর্কে হাসিনার সাক্ষাৎকার

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ২০২৪ সালের ৫ আগস্টের ঘটনাপ্রবাহ...

‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

নেত্রকোনা শহরের জয়ের বাজার মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন...

আমাজনের হৃদয়ে বিশ্বকাপের রঙ

বিশ্ব ফুটবলে তারকা ফুটবলার জন্ম দেওয়ার দেশ ব্রাজিল। অভাব-অনটনের...

বাবার বুকে ফিরলেন ২৭ বছরের বিচ্ছিন্ন সন্তান

২৭ বছরের দীর্ঘ এক অপেক্ষার অবসান। যে বাবার নামের...

৫ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের পথে

দীর্ঘদিন ধরে তীব্র আর্থিক সংকটে থাকা পাঁচটি ব্যাংকবহির্ভূত আর্থিক...

নতুন বিতর্কে হাসিনার সাক্ষাৎকার

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ২০২৪ সালের ৫ আগস্টের ঘটনাপ্রবাহ...

‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

নেত্রকোনা শহরের জয়ের বাজার মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন...

আমাজনের হৃদয়ে বিশ্বকাপের রঙ

বিশ্ব ফুটবলে তারকা ফুটবলার জন্ম দেওয়ার দেশ ব্রাজিল। অভাব-অনটনের...

বাবার বুকে ফিরলেন ২৭ বছরের বিচ্ছিন্ন সন্তান

২৭ বছরের দীর্ঘ এক অপেক্ষার অবসান। যে বাবার নামের...

৫ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের পথে

দীর্ঘদিন ধরে তীব্র আর্থিক সংকটে থাকা পাঁচটি ব্যাংকবহির্ভূত আর্থিক...

সর্বশেষ

নতুন বিতর্কে হাসিনার সাক্ষাৎকার

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ২০২৪ সালের ৫ আগস্টের ঘটনাপ্রবাহ...

‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

নেত্রকোনা শহরের জয়ের বাজার মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন...

আমাজনের হৃদয়ে বিশ্বকাপের রঙ

বিশ্ব ফুটবলে তারকা ফুটবলার জন্ম দেওয়ার দেশ ব্রাজিল। অভাব-অনটনের...

বাবার বুকে ফিরলেন ২৭ বছরের বিচ্ছিন্ন সন্তান

২৭ বছরের দীর্ঘ এক অপেক্ষার অবসান। যে বাবার নামের...