back to top

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

অভিনেতা টাইগার শ্রফের ওপর পাঁচ রাউন্ড গুলি বর্ষণ

নিজস্ব প্রতিবেদক
১৯ অক্টোবর ২০২৬ ৮:৫৬ পূর্বাহ্ণ

মুম্বাইয়ের জুহু এলাকায় ফুটবল মাঠ থেকে ফেরার পথে বিএমডব্লিউ গাড়িতে থাকা বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে বন্দুকধারীরা অন্তত পাঁচ রাউন্ড গুলি চালিয়েছে। তবে একদম কাছ থেকে ষষ্ঠ গুলিটি ছোঁড়ার মুহূর্তে অস্ত্রটি জ্যাম হয়ে যাওয়ায় অভিনেতা অলৌকিকভাবে অক্ষত বেঁচে গেছেন।

সোমবার (১৯ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, রোববার সন্ধ্যায় ফুটবল মাঠ থেকে গাড়িতে করে ফিরছিলেন টাইগার শ্রফ। এ সময় মোটরসাইকেলে আসা তিন ব্যক্তি তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। প্রকাশিত সিসিটিভি ফুটেজে একাধিকবার গুলি চালানোর দৃশ্য দেখা গেছে। একটি ফুটেজে গাড়ির জানালার কাছে এসে এক হামলাকারী আবার গুলি চালানোর চেষ্টা করলেও অস্ত্রটি কাজ করেনি বলে ধারণা করা হচ্ছে।

হামলায় টাইগার শ্রফের গাড়িচালক আহত হন। এ ছাড়া কাছাকাছি থাকা একটি অটোরিকশার চালকও আহত হয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। চালক আহত হওয়ার পর টাইগার নিজেই গাড়িটি আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যান।

এদিকে, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে সংশ্লিষ্টতার দাবি করে অনিল পণ্ডিত নামের এক ব্যক্তি হামলার দায় স্বীকার করে একটি বার্তা প্রকাশ করেছেন। সালমান খানের সঙ্গে টাইগার শ্রফের ঘনিষ্ঠতা এবং নির্দেশ অমান্য করার অভিযোগকে হামলার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে ওই বার্তায়।

ঘটনার পর মুম্বাই পুলিশ তদন্ত শুরু করেছে। সন্দেহভাজন একজনকে আটক করার খবর দিয়েছে সংবাদমাধ্যম। হামলাকারীদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে এবং একাধিক বিশেষ দল কাজ করছে।

পুলিশ জানিয়েছে, টাইগার শ্রফ নিরাপদ রয়েছেন। তবে দিনের আলোয় মুম্বাইয়ের জনবহুল এলাকায় এমন হামলার ঘটনা বলিউড তারকাদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

সূত্র: এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটুনি, ছাত্রদল নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতা...

৭১ ও ২৪-এর পরাজিত শক্তি এক হয়ে ষড়যন্ত্রে লিপ্ত: মীর হেলাল

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পরাজিত...

হঠাৎ এনসিটিবির ৯ কর্মকর্তাকে একযোগে বদলি!

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নয় কর্মকর্তাকে একযোগে...

পেছাল এইচএসসির ফল প্রকাশের তারিখ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল...

‘আমাদের ওপর গুলি চলছে, আর তোমরা গ্যাংস্টার সাজছো?’

ভারতে একের পর এক তারকাদের লক্ষ্য করে গুলির ঘটনা...

সর্বশেষ