back to top

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের সিনেমা ‘অতল’ দেখে ক্যানভাসে দৃশ্য আঁকবেন চিত্রশিল্পীরা

নিজস্ব প্রতিবেদক
১৫ অক্টোবর ২০২৬ ১২:৫১ অপরাহ্ণ

বাংলাদেশি চলচ্চিত্রের জন্য নতুন এক আন্তর্জাতিক আয়োজন। নির্মাতা যুবরাজ শামীমের দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অতল’ দেখতে দেখতে এর বিভিন্ন দৃশ্য থেকে অনুপ্রাণিত হয়ে ক্যানভাসে ছবি আঁকবেন একদল চিত্রশিল্পী। যুক্তরাজ্যের লন্ডনে একটি আর্ট গ্যালারিতে হতে যাচ্ছে ব্যতিক্রমী এই প্রদর্শনী।

আগামী ৩০ অক্টোবর লন্ডনের রিজেন্টস পার্ক গ্যালারিতে আয়োজনটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ক্ল্যাফাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও লার্কহল আর্ট ক্লাব যৌথভাবে আয়োজন করছে এই বিশেষ প্রদর্শনী।

আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, শিল্পীরা প্রথমে ‘অতল’ চলচ্চিত্রটি দেখবেন। সিনেমার বিভিন্ন দৃশ্য, আবহ ও গল্প থেকে অনুপ্রাণিত হয়ে তাঁরা তাৎক্ষণিকভাবে ছবি আঁকবেন। এর মাধ্যমে চলচ্চিত্রটির ভাবনা ও দৃশ্যকল্পকে চিত্রকলার মাধ্যমে নতুনভাবে তুলে ধরা হবে।

ক্ল্যাফাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পরিচালক সাইমন বল জানিয়েছেন, নতুন একদল দর্শকের কাছে নির্মাতা যুবরাজ শামীমের কাজ পৌঁছে দেওয়াই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য। প্রদর্শনী থেকে তৈরি হওয়া কিছু শিল্পকর্ম পরবর্তী সময়ে নির্মাতার সঙ্গে ভাগ করে নেওয়া হবে।

ব্যতিক্রমী এই উদ্যোগে উচ্ছ্বাস প্রকাশ করেছেন যুবরাজ শামীম। তাঁর ভাষ্য, ‘অতল’ নির্মাণের শুরু থেকেই তিনি চলচ্চিত্রটিকে ভিজ্যুয়াল পেইন্টিং হিসেবে বিবেচনা করে আসছেন। বাংলাদেশের চিত্রশিল্পীদের সিনেমাটি দেখানোর ইচ্ছাও ছিল তাঁর। তবে চলচ্চিত্র দেখার সময় দর্শকের অনুভূতিকে সরাসরি ক্যানভাসে রূপ দেওয়ার এমন আয়োজন তাঁর ভাবনায় ছিল না। পুরো বিষয়টিই তাঁর কাছে নতুন ও আনন্দের।

প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আদিম’-এর সূত্র ধরে সাইমন বলের সঙ্গে যুবরাজ শামীমের পরিচয়। সেই পরিচয়ের ধারাবাহিকতায় ‘অতল’কে ঘিরে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য সাইমন বলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নির্মাতা বলেছেন, শিল্পীরা সিনেমাটি কীভাবে দেখেন, তাঁদের মনে কী অনুভূতি তৈরি হয় এবং তাঁরা ক্যানভাসে কী তুলে ধরেন—তা জানার অপেক্ষায় রয়েছেন তিনি।

এর আগে যুবরাজ শামীমের ‘আদিম’ মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় আসে। তাঁর দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অতল’, যার ইংরেজি নাম In Between Living, ২০২৬ সালে ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘অ্যাপোক্যালিপস নাউ’ বিভাগে ওয়ার্ল্ড প্রিমিয়ার করে। পরে রাশিয়ার ১৯তম ‘ইস্ট অ্যান্ড ওয়েস্ট: ক্ল্যাসিকস অ্যান্ড অ্যাভান্ট-গার্ড’ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগেও জায়গা পায় সিনেমাটি।

‘অতল’-এর চিত্রনাট্য, পরিচালনা, প্রযোজনা ও সম্পাদনার দায়িত্বে রয়েছেন যুবরাজ শামীম। সিনেমাটোগ্রাফি করেছেন এবং প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাঈম তুষার। শব্দ পরিকল্পনায় রয়েছেন রিপন নাথ, কালার করেছেন আব্দুল্লাহ রাকিব এবং পোস্টার ডিজাইন করেছেন মেঘদল ব্যান্ডের শিবু কুমার শীল।

লন্ডনের এই আয়োজনের মধ্য দিয়ে ‘অতল’ শুধু চলচ্চিত্রপ্রেমীদের কাছেই নয়, চিত্রশিল্পীদের কাছেও নতুনভাবে আবিষ্কৃত হওয়ার সুযোগ পাচ্ছে। পর্দার দৃশ্য যখন ক্যানভাসে রূপ নেবে, তখন চলচ্চিত্র ও চিত্রকলার মেলবন্ধনে তৈরি হবে এক ভিন্নধর্মী শিল্প-অভিজ্ঞতা।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটুনি, ছাত্রদল নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতা...

৭১ ও ২৪-এর পরাজিত শক্তি এক হয়ে ষড়যন্ত্রে লিপ্ত: মীর হেলাল

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পরাজিত...

হঠাৎ এনসিটিবির ৯ কর্মকর্তাকে একযোগে বদলি!

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নয় কর্মকর্তাকে একযোগে...

পেছাল এইচএসসির ফল প্রকাশের তারিখ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল...

‘আমাদের ওপর গুলি চলছে, আর তোমরা গ্যাংস্টার সাজছো?’

ভারতে একের পর এক তারকাদের লক্ষ্য করে গুলির ঘটনা...

সর্বশেষ