back to top

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সালমান মুক্তাদির ‘মিথ্যাবাদী রাখাল বালক’ : ছাত্রদল নেতা

নিজস্ব প্রতিবেদক
২৯ সেপ্টেম্বর ২০২৬ ৩:২০ অপরাহ্ণ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরকে ‘মিথ্যাবাদী রাখাল বালক’ বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওতে সালমান মুক্তাদিরের বিভিন্ন বক্তব্যের সমালোচনা করে এ মন্তব্য করেন তিনি। বিষয়টি নিয়ে প্রকাশিত সংবাদেও একই বক্তব্যের উল্লেখ রয়েছে।

ভিডিওতে আবিদুল ইসলাম খান অভিযোগ করেন, রাজধানীতে সম্প্রতি এমন একজনের আবির্ভাব হয়েছে, যিনি বিভিন্ন ঘটনা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন।

এর আগে একটি অগ্নিকাণ্ডের ঘটনায় সালমান মুক্তাদির একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে দায়ী করার চেষ্টা করেছিলেন বলেও অভিযোগ করেন তিনি। পরে পুলিশের তদন্তে ওই দাবি সঠিক ছিল না বলে প্রমাণিত হয়েছে এমন দাবি করেন আবিদুল।

এ ছাড়া ধর্ষণের একটি স্পর্শকাতর মামলা নিয়েও সালমান মুক্তাদির মনগড়া বক্তব্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করেছিলেন বলে অভিযোগ করেন তিনি। পরে ডিএনএ পরীক্ষার ফলাফলে সালমানের বক্তব্যের সত্যতা পাওয়া যায়নি বলেও দাবি করেন আবিদুল।

সম্প্রতি রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজ এলাকায় হামলা ও সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনাও ভিডিওতে তুলে ধরেন আবিদুল ইসলাম খান।

তার অভিযোগ, ঘটনাটি জামায়াত ও আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের অভ্যন্তরীণ বিরোধের জের হলেও সালমান মুক্তাদির সেটিকে বিএনপির চাঁদাবাজি হিসেবে উপস্থাপন করেছেন।

তবে পুলিশের প্রাথমিক বক্তব্যে ভিন্ন তথ্য পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, নিউগিনি প্রপার্টিজের জমি নিয়ে দুই পক্ষের বিরোধের জেরেই হামলার ঘটনা ঘটে থাকতে পারে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সালমান মুক্তাদিরের স্টুডিও হামলার মূল লক্ষ্য ছিল না এবং প্রাথমিকভাবে চাঁদাবাজির কোনো তথ্যও পাওয়া যায়নি।

এ ঘটনায় নিউগিনি প্রপার্টিজের পক্ষ থেকে ক্যান্টনমেন্ট থানায় মামলা করা হয়েছে। মামলায় হামলার নেতৃত্ব দেওয়ার অভিযোগে শাহরিয়ার মাহমুদসহ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশের ভাষ্য অনুযায়ী, নিউগিনি প্রপার্টিজের জমির মালিকপক্ষের সঙ্গে পাশের জমির মালিকপক্ষের বিরোধের মধ্যেই হামলার ঘটনা ঘটে এবং সেই সংঘাতের মধ্যে সালমানের স্টুডিওও ক্ষতিগ্রস্ত হয়।

আবিদুল ইসলাম খান অবশ্য দাবি করেন, ওই ঘটনায় জামায়াত ও আওয়ামী লীগের সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরোধ থাকলেও বিএনপির কোনো সম্পৃক্ততা নেই। তার অভিযোগ, এরপরও ঘটনাটিকে বিএনপির চাঁদাবাজি হিসেবে তুলে ধরে সালমান মুক্তাদির মানুষকে বিভ্রান্ত করেছেন।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটুনি, ছাত্রদল নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতা...

৭১ ও ২৪-এর পরাজিত শক্তি এক হয়ে ষড়যন্ত্রে লিপ্ত: মীর হেলাল

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পরাজিত...

হঠাৎ এনসিটিবির ৯ কর্মকর্তাকে একযোগে বদলি!

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নয় কর্মকর্তাকে একযোগে...

পেছাল এইচএসসির ফল প্রকাশের তারিখ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল...

‘আমাদের ওপর গুলি চলছে, আর তোমরা গ্যাংস্টার সাজছো?’

ভারতে একের পর এক তারকাদের লক্ষ্য করে গুলির ঘটনা...

সর্বশেষ