back to top

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর, মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক
২৭ সেপ্টেম্বর ২০২৬ ৯:০০ অপরাহ্ণ

রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার বিকেলে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- হামলার মূল পরিকল্পনাকারী শাহরিয়ার, ভাসানটেক বস্তির মো. মামুন এবং মজুমদার মোড় এলাকার আসলাম ও মুন্না। পুলিশের তথ্য অনুযায়ী, এর মধ্যে শাহরিয়ারকে এ মামলার প্রধান আসামি করা হয়েছে এবং তাকে বেইলি রোড এলাকা থেকে গ্রেফতার করা হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, হামলার সঙ্গে সালমান মুক্তাদিরকে সরাসরি লক্ষ্য করার বিষয় নয়, বরং স্টুডিও যে জমিতে অবস্থিত সেই নিউ গিনি প্রপার্টিজের সঙ্গে অন্য জমির মালিকদের বিরোধের বিষয়টি সামনে এসেছে। নিউ গিনি প্রপার্টিজের কাছ থেকে একটি ফ্লোর ভাড়া নিয়ে সেখানে ব্রাউনফিশ স্টুডিও তৈরি করেছিলেন সালমান।

ক্যান্টনমেন্ট থানার ওসি জানান, নিউ গিনি প্রপার্টিজ ওই এলাকায় একটি গেট নির্মাণ করে অন্যদের চলাচল বন্ধ করে দিয়েছিল। এ নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন সেখানে যায় এবং পরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।

এর আগে শনিবার রাতে দুই ট্রাকে করে লোকজন এসে স্টুডিওসহ আশপাশের স্থাপনায় হামলা ও ভাঙচুর চালায় বলে অভিযোগ ওঠে। পরে ব্রাউনফিশ স্টুডিওর ফেসবুক পেজ থেকে লাইভে এসে সালমান মুক্তাদির জানান, হামলায় তার স্টুডিও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

হামলার পর সালমান মুক্তাদির চাঁদা দাবির বিষয়টি থাকতে পারে বলে ধারণা প্রকাশ করেছিলেন। তবে পুলিশের প্রাথমিক বক্তব্যে হামলার পেছনে জমি নিয়ে বিরোধের বিষয়টিই সামনে এসেছে।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটুনি, ছাত্রদল নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতা...

৭১ ও ২৪-এর পরাজিত শক্তি এক হয়ে ষড়যন্ত্রে লিপ্ত: মীর হেলাল

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পরাজিত...

হঠাৎ এনসিটিবির ৯ কর্মকর্তাকে একযোগে বদলি!

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নয় কর্মকর্তাকে একযোগে...

পেছাল এইচএসসির ফল প্রকাশের তারিখ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল...

‘আমাদের ওপর গুলি চলছে, আর তোমরা গ্যাংস্টার সাজছো?’

ভারতে একের পর এক তারকাদের লক্ষ্য করে গুলির ঘটনা...

সর্বশেষ