back to top

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

থাইল্যান্ডে ভয়ংকর বিপদে খায়রুল বাসার

নিজস্ব প্রতিবেদক
১২ আগস্ট ২০২৬ ১২:১৯ অপরাহ্ণ

থাইল্যান্ডে শুটিং করতে গিয়ে স্কুটি দুর্ঘটনায় আহত হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার। মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে দেশটির কোলান দ্বীপে এ দুর্ঘটনা ঘটে। এতে তার বুকে ও হাঁটুতে আঘাত লাগে।

দুর্ঘটনার পর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে খায়রুল বাসার জানান, তিনি বর্তমানে সুস্থ আছেন। 

তিনি লেখেন, স্কুটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে কিছুটা আহত হয়েছেন। তবে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি এবং দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছেন।

জানা গেছে, শুটিং শেষে পাহাড় থেকে নামার সময় স্কুটিটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। স্কুটিটি চালাচ্ছিলেন চিত্রগ্রাহক মেহেদী রনি। দুর্ঘটনায় তিনিও আহত হয়েছেন। পরে শুটিং টিমের সদস্যরা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাতায়ায় নিয়ে যান।

খায়রুল বাসার জানান, দুর্ঘটনায় তার বুকে ব্যথা হয়েছে এবং হাঁটুতে আঘাত পেয়েছেন। হাঁটতেও কিছুটা কষ্ট হচ্ছে। অন্যদিকে মেহেদী রনির শরীরের কয়েকটি অংশ ছুলে গেছে।

দুর্ঘটনার কারণে ওই দিনের শুটিং বাতিল করা হয়েছে। শারীরিক অবস্থার কারণে আগামী কয়েক দিনও শুটিং করা সম্ভব হবে না বলে জানিয়েছেন অভিনেতা।

একসঙ্গে কয়েকটি নাটকের শুটিং করতে থাইল্যান্ডে গেছেন খায়রুল বাসার। ঈদের পর বিরতি কাটিয়ে সেখানে শুটিংয়ে অংশ নিচ্ছিলেন তিনি। তবে দুর্ঘটনার পরও সামনে কয়েক দিন ভ্রমণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন এই অভিনেতা।

দুর্ঘটনার খবর পেয়ে যারা খোঁজ নিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন খায়রুল বাসার। তিনি জানিয়েছেন, সুস্থভাবে ভ্রমণ শেষে দেশে ফিরতে চান।

আরু|খব

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

হাটে পাঠা কেনার ধুম, কেন দেওয়া হয় এই বলি?

ধর্মীয় আচারকে ঘিরে দেশের বিভিন্ন এলাকায় আবারও দেখা যাচ্ছে...

ভারতের কাছে মাথা নত করছেন ক্রিকেট তারকারা

বাংলাদেশ ক্রিকেটে ভারতীয় প্রভাব, ক্রিকেটারদের ভূমিকা এবং আসন্ন ভারতীয়...

বৃহত্তর চট্টগ্রামের উন্নয়নে ঐক্যবদ্ধ নাগরিক প্ল্যাটফর্ম

বৃহত্তর চট্টগ্রামের পাঁচ জেলা চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও...

টেস্ট চ্যাম্পিয়নশিপে চাপে বাংলাদেশ!

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামছে বাংলাদেশ।...

রেকর্ড লোডশেডিংয়ে নাকাল দেশ, বন্ধ ৪১ বিদ্যুৎকেন্দ্র

জ্বালানি সংকট ও মেরামতকাজের কারণে দেশের ৪১টি বিদ্যুৎকেন্দ্র বন্ধ...

সর্বশেষ