back to top

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বন্যার্তদের জন্য ৫০০ ঘর বানাবেন সালমান খান

নিজস্ব প্রতিবেদক
৮ আগস্ট ২০২৬ ১:৪৯ অপরাহ্ণ

আসামে ভয়াবহ বন্যায় ঘরবাড়ি হারিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন হাজারো মানুষ। এমন সংকটের মধ্যে এবার শুধু ত্রাণ নয়, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে এগিয়ে এসেছেন বলিউড তারকা সালমান খান।

প্রতিবেদন অনুযায়ী, সালমান খানের দাতব্য সংস্থা ‘বিইং হিউম্যান’ একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে মিলে আসামে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ৫০০টি আধা স্থায়ী ঘর নির্মাণের উদ্যোগ নিয়েছে। এরই মধ্যে প্রায় ২২০টি ঘরের নির্মাণকাজ শেষ হয়েছে।

আসামের শিবসাগর জেলার সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি নেপালি খুটি গ্রাম। সেখানেই প্রথম ধাপে এসব ঘর নির্মাণ করা হচ্ছে। বাঁশ ও টিনের ছাদ ব্যবহার করে তৈরি হচ্ছে ঘরগুলো। প্রতিটি ঘর নির্মাণে আনুমানিক ৩৫ হাজার থেকে ৪০ হাজার ভারতীয় রুপি খরচ হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

জানা গেছে, বন্যার শুরুতে সালমানের ‘বিইং হিউম্যান’ ও তার ফ্যান ক্লাবের উদ্যোগে ক্ষতিগ্রস্ত এলাকায় খাবার, বিশুদ্ধ পানি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, স্যানিটারি প্যাড ও মশার কয়েলসহ প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। পরে ত্রাণ কার্যক্রমকে আরও বড় পরিসরে নেওয়ার সিদ্ধান্ত হয়।

এই পুনর্বাসন উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছে ‘গ্লোবাল শিখস’ নামের স্বেচ্ছাসেবী সংগঠন।

প্রতিবেদনে বলা হয়েছে, অভিনেতা রণদীপ হুদা সংগঠনটির ত্রাণ কার্যক্রমে সরাসরি অংশ নিচ্ছেন। তিনি সালমান খানের সঙ্গে এ বিষয়ে কথা বলেন এবং মাঠপর্যায়ে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনের কথা জানান।

গ্লোবাল শিখসের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে প্রতিদিন প্রায় ৮ থেকে ১০টি ঘর নির্মাণ করা সম্ভব হচ্ছে। নির্মাণ শেষ হওয়ার পর ঘরগুলো ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে হস্তান্তর করা হচ্ছে।

এদিকে রণদীপ হুদা শিবসাগর রেলস্টেশনসহ বিভিন্ন এলাকায় আশ্রয় নেওয়া বন্যাদুর্গত মানুষের জন্য খাবার রান্না ও বিতরণেও অংশ নিচ্ছেন। তিনি মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেছেন, সংকটের সময়ে মানবতাই সবার আগে।

এর আগে সালমান খানের ত্রাণ কার্যক্রমের প্রথম ধাপে খাবার ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণের খবর প্রকাশিত হয়েছিল। পরবর্তী ধাপে রেশন ও ওষুধ সরবরাহ এবং ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্গঠনের পরিকল্পনার কথাও জানানো হয়।

সব মিলিয়ে, আসামের বন্যায় তাৎক্ষণিক ত্রাণের পাশাপাশি এবার দীর্ঘমেয়াদি পুনর্বাসনের দিকেও নজর দিচ্ছে সালমান খানের উদ্যোগ। ৫০০টি ঘর নির্মাণের এই পরিকল্পনা বাস্তবায়িত হলে বহু গৃহহারা পরিবার আবারও মাথা গোঁজার ঠাঁই পাবে।

আরু|খব

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

আগস্ট শেষেই আবারও টানা ৪ দিনের ছুটি!

চলতি আগস্ট মাসের শেষ দিকে চাকরিজীবীদের জন্য আবারও টানা...

মেসি-রোনালদোকে হত্যার হুমকি! 

২০২৬ বিশ্বকাপ চলাকালে ফুটবলের দুই মহাতারকা লিওনেল মেসি ও...

তারেক রহমানের প্রথম চট্টগ্রাম সফর

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার চট্টগ্রামে আসছেন তারেক...

সাগরপথে গ্রিসমুখী বাংলাদেশিরা, ২ দিনেই উদ্ধার ২০২!

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় ক্রিট দ্বীপের উপকূলে মাত্র ৪৮ ঘণ্টারও কম...

জানুয়ারি থেকে জুন, ১ হাজার ৭৭৮টি হত্যা সারাদেশে!

চলতি বছরের প্রথম ছয় মাসে, অর্থাৎ জানুয়ারি থেকে জুন...

সর্বশেষ