back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

পরিবারের বারণেও বদলায়নি জয়ার সেই অভ্যাস

নিজস্ব প্রতিবেদক
২১ জুলাই ২০২৬ ৩:১৯ অপরাহ্ণ

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবনের নানা অভ্যাস নিয়েও ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকেন। সম্প্রতি তিনি জানিয়েছেন, শৈশব থেকে গড়ে ওঠা একটি অভ্যাস এখনও কিছুতেই পরিবর্তন করতে পারছেন না—আর সেটি হলো পান খাওয়া।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়াল-কে দেওয়া এক সাক্ষাৎকারে জয়া বলেন, ছোটবেলায় তার ঠাকুরমার কাছ থেকেই পান খাওয়ার অভ্যাস তৈরি হয়।

অভিনেত্রীর ভাষায়, “ছোটবেলায় আমার ঠাকুরমা যখনই পান সাজতেন, তখনই অল্প করে আমার মুখে দিয়ে দিতেন। সেই থেকেই পান খাওয়ার অভ্যাস তৈরি হয়েছে।”

জয়া জানান, তিনি বহুবার এই অভ্যাস ছাড়ার চেষ্টা করেছেন, কিন্তু সফল হননি। কারণ, ঠাকুরমার কথা মনে পড়লেই তার পান খেতে ইচ্ছা করে।

তিনি বলেন, “আমি এই অভ্যাসটা পাল্টানোর চেষ্টা করছি, কিন্তু কিছুতেই হচ্ছে না। আমার যখনই ঠাকুমার কথা মনে পড়ে, তখনই পান খেয়ে ফেলি। আমাকে দেখে অবশ্য বোঝা যায় না আমি এত পান খাই। এমনও হয়েছে, পানের কৌটো নিয়ে অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও চলে গেছি।”

পরিবারের সদস্যরাও তাকে বারবার এই অভ্যাস ছাড়তে পরামর্শ দেন। তবে জয়া স্বীকার করেন, ইচ্ছা থাকা সত্ত্বেও এখনও পান খাওয়া থেকে নিজেকে দূরে রাখতে পারেননি।

তার ভাষায়, “বাড়ির লোকজন বারবার বলে এই অভ্যাস বদলাতে। আমিও চাই এত পান না খেতে। কিন্তু কিছুতেই এই অভ্যাস থেকে বের হতে পারছি না।”

এদিকে, অভিনয়জীবনেও ব্যস্ত সময় পার করছেন জয়া আহসান। সম্প্রতি মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’। কৌশিক গাঙ্গুলি পরিচালিত এই ছবিতে আবারও জয়া আহসান, কৌশিক গাঙ্গুলি ও চূর্ণী গাঙ্গুলির অভিনয় দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে।

উল্লেখ্য, ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত আলোচিত চলচ্চিত্র ‘অর্ধাঙ্গিনী’ সমালোচক ও দর্শকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা পেয়েছিল। সেই ছবির ধারাবাহিকতায় নির্মিত ‘আজও অর্ধাঙ্গিনী’ গত ১০ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এবং মুক্তির পর থেকেই ইতিবাচক সাড়া পাচ্ছে।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আ.লীগে বড় পরিকল্পনা!

শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে ফের জোরালো হয়েছে...

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

সর্বশেষ