back to top

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শুধু দল নয়, এবার স্টেডিয়ামের মালিকও শাহরুখ খান

নিজস্ব প্রতিবেদক
৩ জুলাই ২০২৬ ৪:৩৫ পূর্বাহ্ণ

বলিউড সুপারস্টার শাহরুখ খানের মালিকানাধীন নাইট রাইডার্স গ্রুপ যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক মানের নিজস্ব ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ করে নতুন ইতিহাস গড়েছে। ক্যালিফোর্নিয়ার পোমোনায় নির্মিত নাইট রাইডার্স ক্রিকেট গ্রাউন্ড উদ্বোধনের মাধ্যমে বিশ্বের প্রথম ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি হিসেবে নিজেদের উদ্যোগে স্থায়ী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ ও পরিচালনার কৃতিত্ব অর্জন করেছে প্রতিষ্ঠানটি।

নতুন স্টেডিয়ামটিতে ইতোমধ্যেই মেজর লিগ ক্রিকেট (এমএলসি)-এর ম্যাচ আয়োজন শুরু হয়েছে। উদ্বোধনী ম্যাচে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের প্রতিপক্ষ ছিল ওয়াশিংটন ফ্রিডম। নিজেদের নতুন মাঠে প্রথম ম্যাচে ৮ উইকেটের ব্যবধানে হারলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল স্টেডিয়ামটির উদ্বোধন।

প্রায় ২ কোটি ১০ লাখ মার্কিন ডলার ব্যয়ে নির্মিত আন্তর্জাতিক মানের এই ভেন্যুটি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সব ধরনের মানদণ্ড অনুসরণ করে তৈরি করা হয়েছে। স্টেডিয়ামটিতে রয়েছে আটটি আন্তর্জাতিক মানের পিচ, আন্তর্জাতিক মাপের খেলার মাঠ এবং ১২০ ফুট উচ্চতার ছয়টি ফ্লাডলাইট টাওয়ার। নির্মাণকাজে ৩২ হাজার মেট্রিক টনেরও বেশি মাটি স্থানান্তর করা হয়েছে।

স্টেডিয়ামটির গুরুত্ব আরও বেড়েছে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিককে ঘিরে। দীর্ঘদিন পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট এবং এই স্টেডিয়াম অলিম্পিকের ক্রিকেট প্রতিযোগিতার অন্যতম ভেন্যু হিসেবে ব্যবহৃত হবে। ফলে ভবিষ্যতে আন্তর্জাতিক ক্রিকেটের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠার সম্ভাবনা তৈরি হয়েছে।

বর্তমানে যুক্তরাষ্ট্রে স্থায়ী আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম খুবই কম। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউইয়র্কে যে মাঠে ম্যাচ হয়েছিল, সেটি ছিল অস্থায়ীভাবে নির্মিত। কিন্তু পোমোনার এই স্টেডিয়ামটি বছরজুড়ে ক্রিকেট আয়োজনের জন্য স্থায়ীভাবে নির্মিত হয়েছে। ফলে দেশটিতে ক্রিকেটের দীর্ঘমেয়াদি বিকাশে এটি বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

স্টেডিয়াম উদ্বোধনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেন শাহরুখ খান। তিনি লেখেন, “যা একদিন শুধু একটি স্বপ্ন ছিল, আজ তা বাস্তবে রূপ নিয়েছে। বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা ক্রিকেটকে লস অ্যাঞ্জেলেসে নিয়ে আসা আমাদের জন্য ঐতিহাসিক মুহূর্ত। এটি শুধু একটি ক্রিকেট মাঠ নয়, বরং এমন একটি স্থান, যেখানে খেলাধুলা, বিনোদন, পরিবার এবং স্মরণীয় মুহূর্ত একসঙ্গে গড়ে উঠবে। আমরা চাই এই ভেন্যু আগামী প্রজন্মের ক্রিকেটার ও সমর্থকদের অনুপ্রাণিত করুক।”

নাইট রাইডার্স স্পোর্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা ভেঙ্কি মহীশূর বলেন, এটি শুধু একটি স্টেডিয়াম নয়, বরং বিশ্বজুড়ে ক্রিকেটের প্রসারে তাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ। এমন একটি ভেন্যু তৈরি করাই তাদের লক্ষ্য ছিল, যেখানে খেলোয়াড়রা খেলতে আগ্রহী হবে, দর্শকেরা উপভোগ করবেন এবং স্থানীয় মানুষ এটিকে নিজেদের ক্রিকেটের স্থায়ী ঠিকানা হিসেবে গ্রহণ করবেন।

স্টেডিয়ামটির প্রশংসা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)ও। সংস্থাটি জানিয়েছে, নতুন ভেন্যুটি আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং যুক্তরাষ্ট্রে ক্রিকেটের বিকাশে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আনুষ্ঠানিক প্রথম বল করেন সাবেক এনবিএ তারকা ও চ্যাম্পিয়ন মেটা ওয়ার্ল্ড পিস (সাবেক নাম রন আর্টেস্ট)। তার উপস্থিতি যুক্তরাষ্ট্রের মূলধারার ক্রীড়াঙ্গনের সঙ্গে ক্রিকেটের ক্রমবর্ধমান সংযোগের প্রতীক হিসেবে দেখা হচ্ছে।

বর্তমানে শাহরুখ খানের নাইট রাইডার্স গ্রুপ বিশ্বের বিভিন্ন দেশে একাধিক ক্রিকেট ফ্র্যাঞ্চাইজির মালিক। তাদের সবচেয়ে সফল দল কলকাতা নাইট রাইডার্স, যারা তিনবার আইপিএল শিরোপা জিতেছে। এছাড়া ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ট্রিনবাগো নাইট রাইডার্সও অন্যতম সফল দল। আন্তর্জাতিক মানের নিজস্ব ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের মাধ্যমে এবার মাঠের সাফল্যের পাশাপাশি ক্রিকেট অবকাঠামো উন্নয়নেও নতুন দৃষ্টান্ত স্থাপন করল নাইট রাইডার্স গ্রুপ।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ৪ জেলের মরদেহ উদ্ধার

কক্সবাজারের কুতুবদিয়ার অদূরে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবির ঘটনায়...

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পরীক্ষা: শিক্ষার্থী-অভিভাবকদের তীব্র ক্ষোভ

বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যার মধ্যেই দেশজুড়ে অনুষ্ঠিত হয়েছে ২০২৬...

বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ

ভারতের দেওয়া ব্যাখ্যায় সন্তুষ্ট না হলেও নয়াদিল্লিতে অনুষ্ঠেয় বিমসটেক...

উপজেলা স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ডায়ালাইসিস সুবিধা

দেশের মানুষের দোরগোড়ায় কিডনি চিকিৎসাসেবা পৌঁছে দিতে দেশের প্রতিটি...

সর্বশেষ