back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

‘এই সেই আমার বান্ধবীরা’

নিজস্ব প্রতিবেদক
২৫ জুন ২০২৬ ৬:১১ পূর্বাহ্ণ

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন ভিডিও শেয়ার করে ভক্তদের নজর কেড়েছেন। ভিডিওটিতে কয়েকজন নারীর সঙ্গে তার আন্তরিক ও আনন্দঘন মুহূর্ত দেখা গেছে, যা ইতোমধ্যে নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে।

সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি প্রকাশ করেন পূর্ণিমা। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এই সেই আমার বান্ধবীরা’। সঙ্গে ভালোবাসার ইমোজিও যুক্ত করেন এই অভিনেত্রী।

ভিডিওতে দেখা যায়, সবুজে ঘেরা একটি খোলামেলা প্রাঙ্গণে দাঁড়িয়ে আছেন পূর্ণিমা। তার পরনে ছিল কমলা ও কালো রঙের সুতি শাড়ি, চোখে কালো সানগ্লাস এবং গলায় ছিল আকর্ষণীয় গহনা। একে একে কয়েকজন নারী এসে তার সঙ্গে ছবি তোলেন এবং হাসি-আড্ডায় মেতে ওঠেন। তাদের পরনে ছিল গ্রামীণ ঐতিহ্যবাহী সালোয়ার-কামিজ ও শাড়ি।

ভিডিওর বিভিন্ন মুহূর্তে বান্ধবীদের সঙ্গে পূর্ণিমার খুনসুটি, হাস্যরস ও আন্তরিকতা ধরা পড়ে। বিশেষ করে এক নারীকে জড়িয়ে ধরে মজা করার দৃশ্যটি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে।

পূর্ণিমার এমন সহজ-সরল ও অমায়িক আচরণ সামাজিক মাধ্যমে প্রশংসিত হচ্ছে। অনেকেই মন্তব্য করেছেন, জনপ্রিয়তার শীর্ষে থেকেও মানুষের সঙ্গে তার আন্তরিক সম্পর্ক ও বিনয়ী মনোভাবই তাকে অন্যদের থেকে আলাদা করেছে।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

গুলশানে আওয়ামী লীগের মিছিল: গ্রেপ্তার আরও ৪০

রাজধানীর গুলশানে আওয়ামী লীগের মিছিলের ঘটনায় আরও ৪০ জনকে...

বারবার মামলা না দিয়ে আমাকে গুলি করে মেরে ফেলেন

ঢাকার আশুলিয়া থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় মোসা. সিমু...

চট্টগ্রামে ডেঙ্গুর বলি অন্তঃসত্ত্বা শিক্ষিকা, বাঁচল না গর্ভের শিশুও

চট্টগ্রামে ডেঙ্গুর ভয়াবহতায় প্রাণ গেল এক অন্তঃসত্ত্বা নারী ও...

ডেভিড ইমন-কালা মোবারকের পর এবার পুলিশের জালে ‘ডাবা হারুন’

চট্টগ্রামের ফটিকছড়িতে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী...

সর্বশেষ