back to top

শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের ‘মহাজাদু’

নিজস্ব প্রতিবেদক
২৪ জুন ২০২৬ ৬:২০ পূর্বাহ্ণ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরসংবলিত একটি ভিডিওতে ব্যবহৃত হয়েছে জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের গাওয়া আলোচিত গান ‘মহাজাদু’। বিষয়টি আগে থেকে না জানলেও ভিডিওটি দেখে বিস্মিত ও আনন্দিত হয়েছেন তিনি।

মঙ্গলবার (২৩ জুন) প্রকাশিত ভিডিওটিতে তারেক রহমানের মালয়েশিয়া সফরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্ত তুলে ধরা হয়। ভিডিওটির আবহসংগীত হিসেবে ব্যবহার করা হয়েছে কোক স্টুডিও বাংলার জনপ্রিয় গান ‘মহাজাদু’, যা গেয়েছেন হাবিব ওয়াহিদ।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে হাবিব বলেন, সকালে ঘুম থেকে উঠে মোবাইলে বিভিন্নজনের পাঠানো কয়েকটি লিংক দেখতে পান। পরে কৌতূহলবশত ভিডিওটি খুলে দেখেন এবং সেখানে নিজের গান ব্যবহৃত হতে দেখে বিস্মিত হন।

তিনি জানান, তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় সফরের মতো গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে নিজের গান ব্যবহৃত হওয়ায় তিনি অনুপ্রাণিত বোধ করছেন। দুটি দেশের সম্পৃক্ততা থাকা এমন একটি কূটনৈতিক সফরের ভিডিওতে নিজের গান স্থান পাওয়াকে তিনি সম্মানের বিষয় হিসেবে দেখছেন।

তবে গানটি ব্যবহারের আগে তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করা হয়নি বলেও জানান এই শিল্পী।

হাবিব বলেন, “কেউ আমার সঙ্গে এটা নিয়ে কথাও বলেনি। তাই ভিডিওটি দেখে আমি নিজেই সারপ্রাইজড।”

কেন ‘মহাজাদু’ গানটি নির্বাচন করা হয়েছে, সে বিষয়ে তার কোনো ধারণা নেই বলেও উল্লেখ করেন তিনি। তার মতে, সংশ্লিষ্টদের গানটি ভালো লেগেছে বলেই হয়তো এটি ব্যবহার করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়লেও হাবিব জানান, তিনি ব্যক্তিগতভাবে ফেসবুকে খুব বেশি সক্রিয় নন। মোবাইলে ফেসবুক ব্যবহার না করায় মানুষের প্রতিক্রিয়াও সরাসরি দেখা হয়নি তার। তবে পরিচিতজনদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন বলে জানান তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার ব্যক্তিগত কোনো পরিচয় বা সাক্ষাৎ হয়নি বলেও উল্লেখ করেন হাবিব। ফলে পুরো ঘটনাটি তার কাছে আরও বেশি বিস্ময়ের বলে মনে হয়েছে।

ফেসবুক থেকে দূরে থাকার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, মোবাইলে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করলে মনোযোগে ব্যাঘাত ঘটে এবং অজান্তেই অনেক সময় নষ্ট হয়। তাই কাজের প্রয়োজন ছাড়া তিনি সাধারণত মোবাইলে ফেসবুক ব্যবহার করেন না।

বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে হাবিব জানান, তিনি নতুন গান নিয়ে কাজ করছেন। সম্প্রতি প্রকাশিত তার নতুন গান ‘প্রেমের কলঙ্ক’ শ্রোতাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছে। বর্তমানে সেই গান ও নতুন সংগীত প্রকল্প নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

জামায়াতের কারণেই ‘আওয়ামী লীগ’ মিছিলের সাহস পাচ্ছে

গুলশানসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল করার...

সর্বশেষ