back to top

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়েটে উপাচার্যবিরোধী আন্দোলন, ‘লাল কার্ড’ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
২৬ সেপ্টেম্বর ২০২৬ ২:১৭ অপরাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমের যোগদান ঠেকাতে আন্দোলন আরও তীব্র হয়েছে। একই সঙ্গে সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে স্বপদে পুনর্বহালের দাবিতে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। নতুন উপাচার্য ক্যাম্পাসে আসতে পারেন এমন খবরে শুক্রবার দিবাগত রাত থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নিয়ে পাহারা দিচ্ছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

শনিবার সকাল থেকে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রতিবাদী স্লোগানের পাশাপাশি ব্যঙ্গাত্মক গ্রাফিতি আঁকেন তারা। সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ চত্বর ও একাডেমিক ভবনের দেয়ালে এসব গ্রাফিতি আঁকা শুরু হয়। গ্রাফিতির মাধ্যমে উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্ত প্রত্যাহার এবং অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে স্বপদে পুনর্বহালের দাবি জানানো হয়।

এর আগে গণমাধ্যমে দেওয়া বক্তব্যে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম চলমান আন্দোলনকে ‘ক্ষুদ্র’ বলে মন্তব্য করেন।

তাঁর দাবি, ক্যাম্পাসে ৩০ থেকে ৩৫ জন শিক্ষার্থী অবস্থান করছেন। একই সঙ্গে তালা খুলে দিয়ে তাঁকে বরণ করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

এ বক্তব্যের প্রতিবাদে শনিবার দুপুর সাড়ে ১২টায় নবনিযুক্ত উপাচার্যকে ‘লাল কার্ড’ দেখানোর কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। একই সময়ে বড় বিক্ষোভ মিছিলেরও কথা রয়েছে। আন্দোলনের সার্বিক পরিস্থিতি ও পরবর্তী কর্মসূচি জানাতে বিকেল ৪টায় সংবাদ সম্মেলন করবেন তারা।

গত ২১ সেপ্টেম্বর চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে কুয়েটের ইটিই বিভাগের অধ্যাপক শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয় সরকার। এরপর থেকেই উত্তাল হয়ে ওঠে চুয়েট ক্যাম্পাস।

নিয়োগের সিদ্ধান্তের পর ওই রাতেই নারী শিক্ষার্থীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল হয়। পরে উপাচার্যের বাসভবনে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারীরা।

এর ধারাবাহিকতায় ২৪ সেপ্টেম্বর রাতে জুম সভার মাধ্যমে অধ্যাপক সায়েমকে স্বপদে বহালের দাবিতে জরুরি সেবা ছাড়া ক্যাম্পাসে সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দেয় চুয়েট শিক্ষক সমিতি। কর্মসূচিতে সংহতি জানায় বিশ্ববিদ্যালয়ের অফিসার্স ও কর্মচারী সমিতিও।

শিক্ষক-কর্মকর্তাদের কর্মবিরতি এবং শিক্ষার্থীদের প্রধান ফটক অবরোধের কারণে নবনিযুক্ত উপাচার্যের ক্যাম্পাসে যোগদান নিয়ে অচলাবস্থা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে চুয়েটজুড়ে উত্তেজনা বিরাজ করছে।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটুনি, ছাত্রদল নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতা...

৭১ ও ২৪-এর পরাজিত শক্তি এক হয়ে ষড়যন্ত্রে লিপ্ত: মীর হেলাল

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পরাজিত...

হঠাৎ এনসিটিবির ৯ কর্মকর্তাকে একযোগে বদলি!

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নয় কর্মকর্তাকে একযোগে...

পেছাল এইচএসসির ফল প্রকাশের তারিখ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল...

‘আমাদের ওপর গুলি চলছে, আর তোমরা গ্যাংস্টার সাজছো?’

ভারতে একের পর এক তারকাদের লক্ষ্য করে গুলির ঘটনা...

সর্বশেষ