back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রধান ফটক খুলে নিয়ে রাস্তায় শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
১৪ জুলাই ২০২৬ ৭:৫০ অপরাহ্ণ

বন্যাকবলিত এলাকায় চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণের প্রতিবাদে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করেছেন এইচএসসি ২০২৬ ব্যাচের শিক্ষার্থীরা। আন্দোলনের একপর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের প্রধান ফটক খুলে কাঁধে করে রাস্তার দিকে নিয়ে যান।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টা থেকে নগরের মুরাদপুরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।

এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং বন্যাকবলিত অঞ্চলের পরীক্ষার্থীদের দুর্ভোগের বিষয়টি তুলে ধরে পরীক্ষা স্থগিতসহ কয়েকটি দাবি জানান।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে ৭ দফা দাবিসংবলিত স্মারকলিপি জমা দেয়। একই সঙ্গে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়ে বিকেলের মধ্যে তাদের দাবির বিষয়ে সন্তোষজনক সিদ্ধান্ত না এলে নতুন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।

পরে একদল শিক্ষার্থী স্লোগান দিতে দিতে শিক্ষা বোর্ডের ভেতরে প্রবেশের চেষ্টা করলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে ধাক্কাধাক্কির মধ্যে শিক্ষা বোর্ডের প্রধান ফটক খুলে যায়। এরপর কয়েকজন শিক্ষার্থী ফটকটি কাঁধে তুলে রাস্তার দিকে নিয়ে যান। ঘটনাস্থলে উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন।

আন্দোলনকারী শিক্ষার্থীরা দাবি করেন, দেশের বিভিন্ন বন্যাকবলিত এলাকায় অনেক পরীক্ষার্থী সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারেননি। এমন পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া বৈষম্যমূলক এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের প্রতি অবিচার। তাই দ্রুত পরীক্ষার বিষয়ে নতুন সিদ্ধান্ত, অনুপস্থিত পরীক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা এবং শিক্ষার্থীদের দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানান তারা।

এদিকে স্মারকলিপির বিষয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পক্ষ থেকে তা গ্রহণের বিষয়টি নিশ্চিত করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত দাবিগুলোর বিষয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি পূরণ না হলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

জামায়াতের কারণেই ‘আওয়ামী লীগ’ মিছিলের সাহস পাচ্ছে

গুলশানসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল করার...

সর্বশেষ