back to top

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এক লাখের বেশি শিক্ষক নিয়োগে সরকারের প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক
২ জুলাই ২০২৬ ৯:৩৫ পূর্বাহ্ণ

শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন দেশে এক লাখের বেশি নতুন শিক্ষক নিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছেন। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩২ হাজার ৫০০ জন প্রধান শিক্ষক এবং বিভিন্ন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ৭০ হাজার শিক্ষক-প্রভাষক নিয়োগের উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।

বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল হোটেলে ইউনেস্কো আয়োজিত ‘গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন (জিপিই) সিস্টেম ট্রান্সফরমেশন গ্র্যান্ট অ্যান্ড মাল্টিপ্লায়ার গ্র্যান্ট ফর বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় আপিল বিভাগ সরকারের আপিল গ্রহণ করে রায় দিয়েছে। ফলে দীর্ঘদিন ধরে স্থগিত থাকা এই নিয়োগ কার্যক্রম এগিয়ে নেওয়ার পথ সুগম হয়েছে।

তিনি বলেন, “এটি আমাদের জন্য একটি বড় সুখবর। এর পাশাপাশি বিভিন্ন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ৭০ হাজার শিক্ষক ও প্রভাষক নিয়োগের বিষয়টিও বিবেচনায় রয়েছে।”

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরুর প্রসঙ্গ টেনে শিক্ষামন্ত্রী বলেন, আগে পরীক্ষার দিন মন্ত্রীদের কেন্দ্র পরিদর্শনের একটি প্রচলন ছিল। তবে বর্তমানে পরীক্ষা ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল হওয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করেছেন কেন্দ্র পরিদর্শনের প্রয়োজন নেই। তিনি এটিকে শিক্ষা ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তনের উদাহরণ হিসেবে উল্লেখ করেন।

উচ্চমাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের ঝরে পড়ার হার নিয়ে উদ্বেগ প্রকাশ করে শিক্ষামন্ত্রী বলেন, প্রায় ৫ লাখ ৪৪ হাজার শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তি হলেও তারা শেষ পর্যন্ত এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে না।

তার দেওয়া তথ্য অনুযায়ী—

  • সাধারণ শিক্ষায় ঝরে পড়ার হার প্রায় ৩৩ শতাংশ,
  • কারিগরি শিক্ষায় ৫৪ শতাংশ,
  • এবং মাদ্রাসা শিক্ষায় ৪৪ শতাংশ।

তিনি বলেন, এই চিত্র দেশের শিক্ষা ব্যবস্থার জন্য উদ্বেগজনক এবং এ সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নিতে হবে।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা খাতে বরাদ্দকৃত অর্থের অপচয় কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তিনি অভিযোগ করেন, অতীতে শিক্ষা খাতে নেওয়া বিভিন্ন ঋণ ও অনুদানের অর্থ যথাযথভাবে ব্যবহার হয়নি। ভবিষ্যতে প্রতিটি প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।

ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, দেশের শিক্ষা ব্যবস্থায় এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে মানসম্মত শিক্ষাকে। সরকারের ভূমিকা হবে সহায়ক হিসেবে কাজ করা, আর শিক্ষা কার্যক্রম পরিচালনা করবেন শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীরাই।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ শিক্ষা মন্ত্রণালয়, ইউনেস্কো এবং উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

১০ বিল পাসে পর্দা নামল বাজেট অধিবেশনের

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তথা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট...

দেশে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করতে হবে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ...

সব সেবা এক কার্ডে, আসছে ‘ইউনিভার্সাল কার্ড’

দেশের বিভিন্ন সরকারি সামাজিক সুরক্ষা ও আর্থিক সহায়তা কর্মসূচির...

সেমিফাইনালে হারতেই ফ্রান্সে অস্থিরতা, গ্রেফতার ১৬২

স্পেনের কাছে ২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে ২-০ গোলে হেরে...

নিখোঁজের ১২ দিন পর ঝোপে মিলল বৃদ্ধের কঙ্কাল

গাজীপুরের শ্রীপুর উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ দিন পর বাড়ির...

সর্বশেষ