back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সিসি ক্যামেরার নজরদারিতে হবে এবারের এইচএসসি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক
২৭ জুন ২০২৬ ১:৪৪ অপরাহ্ণ

আসন্ন উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, সুশৃঙ্খল এবং নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে দেশের সব পরীক্ষা কেন্দ্রের প্রতিটি পরীক্ষাকক্ষে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করতে হবে এবং কোনো ধরনের অনিয়ম বা নকলের সুযোগ রাখা যাবে না।

শনিবার (২৭ জুন) রাজশাহী শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষা কেন্দ্রগুলোর কেন্দ্র সচিবদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে শিক্ষামন্ত্রী এ নির্দেশনা দেন। রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রের মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় তিনি আগামী ২ জুলাই শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

শিক্ষামন্ত্রী বলেন, প্রতিটি পরীক্ষাকক্ষে সিসি ক্যামেরা সচল রাখতে হবে এবং নকল প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। পরীক্ষা ব্যবস্থাপনায় কোনো ধরনের অনিয়ম বা অবহেলা বরদাশত করা হবে না বলেও তিনি সতর্ক করেন।

সভায় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এবং রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. শামীম আরা চৌধুরী। এছাড়া রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সচিবরা সভায় অংশ নেন।

সভায় রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. শামীম আরা চৌধুরী জানান, এবার বোর্ডের অধীন আটটি জেলায় মোট ২০৮টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে ১ লাখ ৪০ হাজার ৮৩০ জন পরীক্ষার্থী। সংশ্লিষ্ট সবার সহযোগিতায় শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এর আগে শিক্ষামন্ত্রী দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের সঙ্গেও পৃথক মতবিনিময় সভায় একই ধরনের নির্দেশনা দেন।

তিনি জানান, পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে সিসি ক্যামেরার মাধ্যমে ডিজিটাল নজরদারি নিশ্চিত করা হবে এবং প্রশ্নফাঁস ও অসদুপায় অবলম্বনের বিরুদ্ধে সরকার ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণ করবে।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আ.লীগের বড় পরিকল্পনা!

শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে ফের জোরালো হয়েছে...

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

সর্বশেষ