শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমী ও কুমারী পূজা উপলক্ষে আজ সোমবার (১৯ অক্টোবর) সারা দেশে বন্ধ রয়েছে সব জুয়েলারি প্রতিষ্ঠান। সোনার দোকানসহ বিভিন্ন গয়নার প্রতিষ্ঠানে আজ স্বাভাবিক বেচাকেনা বন্ধ থাকবে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এ সিদ্ধান্ত নিয়েছে। সংগঠনটির সভাপতি এনামুল হক খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের অষ্টমী পূজা উপলক্ষে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান পূর্ণদিবস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ সিদ্ধান্ত বাস্তবায়নে সারা দেশের জুয়েলারি প্রতিষ্ঠানের মালিক ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সহযোগিতা চেয়েছে সংগঠনটি।
বাজুসের এ সিদ্ধান্তের ফলে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার সোনার দোকান ও অন্যান্য জুয়েলারি প্রতিষ্ঠানে আজ কোনো স্বাভাবিক বেচাকেনা হবে না।
দুর্গোৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ দিন মহাঅষ্টমী। এ উপলক্ষে ধর্মীয় উৎসবের সঙ্গে সংহতি প্রকাশের অংশ হিসেবে সারা দেশে জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাজুস।
আরু|



