শারদীয় দুর্গাপূজার অষ্টমী উপলক্ষে আগামী ১৯ অক্টোবর (সোমবার) সারা দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বাজুসের সভাপতি এনামুল হক খানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অষ্টমী পূজার দিন দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান সম্পূর্ণরূপে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।
এ সিদ্ধান্তের অংশ হিসেবে আগামী ১৯ অক্টোবর সারা দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছে বাজুস।
একই সঙ্গে সংগঠনটির এ সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট ব্যবসায়ীসহ সবার আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।
বাজুসের এ সিদ্ধান্ত অনুযায়ী, ১৯ অক্টোবর সোমবার দেশের কোথাও জুয়েলারি প্রতিষ্ঠান খোলা থাকবে না। শারদীয় দুর্গাপূজার অষ্টমী উপলক্ষে ধর্মীয় উৎসবের প্রতি সম্মান জানিয়ে প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরু|



