back to top

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

গ্যাসের দামে বড় কাটছাঁট, কমল অটোগ্যাসের মূল্যও

নিজস্ব প্রতিবেদক
২ জুলাই ২০২৬ ৯:৫০ পূর্বাহ্ণ

ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বা এলপি গ্যাসের দাম আবারও কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন ঘোষিত মূল্য অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৮৮৫ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৫২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) বিইআরসি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এ মূল্য ঘোষণা করে। কমিশন জানায়, ঘোষিত নতুন দাম বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই সারা দেশে কার্যকর হবে।

একই সঙ্গে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও কমানো হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, প্রতি লিটার অটোগ্যাসের দাম ৮৬ টাকা ৯৩ পয়সা থেকে কমিয়ে ৭০ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

বিইআরসি নিয়মিতভাবে আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্য, আমদানি ব্যয়, ডলার বিনিময় হার এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যয় বিবেচনায় নিয়ে প্রতি মাসে এলপিজির নতুন মূল্য নির্ধারণ করে থাকে। আন্তর্জাতিক বাজারে দামের নিম্নমুখী প্রবণতার কারণে চলতি মাসে ভোক্তাদের জন্য এ মূল্য হ্রাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গত ২ জুন বিইআরসি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল। একই সময়ে অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা করা হয়েছিল।

নতুন মূল্য কার্যকর হওয়ায় এলপিজি ব্যবহারকারী সাধারণ ভোক্তা ও অটোগ্যাসচালিত যানবাহনের মালিকরা কিছুটা আর্থিক স্বস্তি পাবেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

১২ লাখ শিক্ষার্থীর অপেক্ষার অবসান, কাল এইচএসসি ফল প্রকাশ

সারা দেশের ১২ লাখ ৭০ হাজারেরও বেশি শিক্ষার্থীর দীর্ঘ...

জয়ার সঙ্গ পেতে হলে দিতে হবে কফির বিল!

কফি খেতে চান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের সঙ্গে? তাহলে...

এলডিসি উত্তরণে আরও ৩ বছর সময় পেল বাংলাদেশ

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতি সম্পন্ন করতে...

কক্সবাজারে যাত্রীদের প্রাণ বাঁচিয়ে শেষনিশ্বাস ত্যাগ বাসচালকের

কক্সবাজার থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস চালানোর সময় হঠাৎ অসুস্থ...

গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের...

সর্বশেষ