back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

“চাকরির ফাঁদে নতুন প্রতারণা, সতর্ক করল এনবিআর”

আরু
১ জুন ২০২৬ ১২:৫৩ অপরাহ্ণ
আয়কর বিভাগে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে একটি প্রতারক চক্র অর্থ আদায়ের চেষ্টা করছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ বিষয়ে চাকরিপ্রার্থী ও অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

সোমবার (১ জুন) এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের নির্দেশনা অনুযায়ী আয়কর বিভাগের শূন্য পদে জনবল নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে দেশের বিভিন্ন এলাকায় কিছু অসাধু চক্র “চাকরি পাইয়ে দেওয়ার” নামে অভিনব কৌশলে প্রতারণা চালাচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসব চক্রের মূল উদ্দেশ্য হলো—যারা নিজ যোগ্যতায় চাকরি পাবেন, তাদের কাছ থেকে অর্থ নেওয়ার পর মিথ্যা প্রচারণা চালিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা। আবার যারা চাকরি পাবেন না, তাদের কিছু অংশের টাকা ফেরত দিয়ে আস্থা অর্জনের চেষ্টা করতে পারে।

এনবিআর জানিয়েছে, চলমান নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছভাবে পরিচালিত হচ্ছে। যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এবং আয়কর বিভাগের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমে।

প্রতারণা থেকে সতর্ক থাকতে জনসাধারণকে আহ্বান জানিয়ে এনবিআর আরও জানিয়েছে, কেউ যদি আয়কর বিভাগে চাকরি পাইয়ে দেওয়ার নামে অর্থ দাবি করে, তাহলে তা নিকটস্থ কর কমিশনার অফিস অথবা এনবিআরের জনসংযোগ কর্মকর্তাকে (ফোন: ০২-২২২২১৭৭৭৭, ই-মেইল: pro@nbr.gov.bd) জানাতে অনুরোধ করা হয়েছে।

চাকরিপ্রার্থী ও অভিভাবকদের এ ধরনের প্রতারণার ফাঁদে না পড়ার জন্য বিশেষভাবে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

জামায়াতের কারণেই ‘আওয়ামী লীগ’ মিছিলের সাহস পাচ্ছে

গুলশানসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল করার...

সর্বশেষ