back to top

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিএমপির চিরুনি অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৪৩৩

নিজস্ব প্রতিবেদক
৩১ জুলাই ২০২৬ ৩:৫৭ অপরাহ্ণ

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ৪৩৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অভিযানে বিপুল পরিমাণ মাদক, ধারালো অস্ত্র, মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। একই সময়ে ২৭টি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

ডিএমপি সূত্রে জানা যায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগ থেকে ২৭ জন, লালবাগ থেকে ২৪ জন, ওয়ারী থেকে ৩৬ জন, মতিঝিল থেকে ৯৬ জন, তেজগাঁও থেকে ৩৮ জন, মিরপুর থেকে ১২২ জন, গুলশান থেকে ৩৮ জন, উত্তরা থেকে ৪৯ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) থেকে ৩ জন রয়েছেন।

অভিযানের সময় গ্রেপ্তারদের কাছ থেকে ২৪ কেজি ১০০ গ্রাম গাঁজা, ৯৪০ পিস ইয়াবা, ৩০টি মোবাইল ফোন, তিনটি চাকু, একটি বৈদ্যুতিক শক দেওয়ার যন্ত্র, তিনটি পরিত্যক্ত গুলি, একটি মিশুক ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এছাড়া একজন ভুক্তভোগীকেও উদ্ধার করেছে পুলিশ।

ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানার আওতাধীন এলাকায় নিয়মিত অপরাধ দমন ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

পুলিশের দাবি, রাজধানীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

ট্রেলারেই ঝড় তুলল ৪ হাজার কোটি রুপির সিনেমা

ভারতের সবচেয়ে ব্যয়বহুল সিনেমাগুলোর একটি হিসেবে আলোচনায় থাকা পৌরাণিক...

৩.৪ বিলিয়ন ডলারে দুই মেগা সেতু নির্মাণের প্রস্তাব জাপানের 

দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনতে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি)...

আমিষের বাজারে লাগামহীন দাম

দেশের বিভিন্ন অঞ্চলের বাজারে নিত্যপ্রয়োজনীয় আমিষজাত পণ্যের দামে আবারও...

সমুদ্রপথের নিরাপত্তায় সৌদির নতুন জোটে বাংলাদেশ

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সমুদ্রপথে নিরাপত্তা জোরদার এবং আন্তর্জাতিক বাণিজ্য ও...

বিশ্বকাপ বয়কটের হুমকি ইউরোপের ৫৫ দেশের!

ফুটবলের সর্বোচ্চ আসর বিশ্বকাপকে ঘিরে নতুন করে বড় ধরনের...

সর্বশেষ