back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

জুনিয়র ব্লাড ফাউন্ডেশনের ব্যতিক্রমী ঈদ পুনর্মিলনী

kbctgbd
১৩ এপ্রিল ২০২৫ ৬:৩২ অপরাহ্ণ

ঈদ মানে আনন্দ, ঈদ মানে ভাগাভাগি। কিন্তু কিছু শিশুর জীবনে ঈদের আনন্দ কখনোই ধরা দেয় না। পরিবার নেই, উৎসব নেই, নতুন জামার উচ্ছ্বাস নেই। ঠিক সেসব শিশুর মুখে হাসি ফুটিয়ে তুলতেই এগিয়ে এসেছে জুনিয়র ব্লাড ফাউন্ডেশন।

সম্প্রতি চট্টগ্রামে আয়োজন করা হয় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান, যেখানে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের পোশাক ও খাবার বিতরণ করা হয়। একটি প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে শিশুদের মাঝে ছড়িয়ে দেওয়া হয় ঈদের আনন্দ, ভালোবাসা আর মমতার ছোঁয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুনিয়র ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক আবদুল্লাহ আল মাহমুদ এবং সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোঃ শিহাব হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত আহ্বায়ক কমিটি ২০২৫-এর আহ্বায়ক মীর সাজ্জাদ হোসেন এবং জুনিয়র ব্লাড ব্যাংক অ্যান্ড ট্রান্সফিউশন সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাফি খান।

অতিথিরা বলেন,ঈদ কেবল একটি উৎসব নয়, এটি ভালোবাসা, সহানুভূতি আর মানবিকতা প্রকাশের এক মহান উপলক্ষ। আমরা চাই সমাজের প্রতিটি শিশু হোক এই আনন্দের অংশীদার।

টিম জুনিয়রের পক্ষ থেকে জানানো হয়,

জীবনের প্রয়োজনে আমরা যেমন রক্ত দিয়ে পাশে থাকি, তেমনি ভালোবাসা ও আনন্দ দিয়েও আমরা অসহায় মানুষের সাথেই থাকবো। এটাই আমাদের অঙ্গীকার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোঃ নাঈম, ওয়াহিদ সাদেক, সহ সাংগঠনিক সম্পাদক এস এম গিয়াস উদ্দিন, সহ অর্থ সম্পাদক খাদিজাতুল কোবরা, নারী বিষয়ক সম্পাদক সুমি আক্তার, মোছাম্মৎ আকলিমা, আফিফা জাহান, আব্দুল্লাহ আল আরমান, আলী কাউসারসহ সংগঠনের আরও অনেকে।

এই আয়োজন প্রমাণ করে, একটি সংগঠন চাইলে সমাজে কতটা আলোর দ্যুতি ছড়াতে পারে। ঈদের দিনে এতসব শিশুর মুখে যেই হাসি ফোটে—তাতেই পূর্ণতা পায় ঈদের আনন্দ, মানবতার জয়গান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আ.লীগের বড় পরিকল্পনা!

শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে ফের জোরালো হয়েছে...

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

সর্বশেষ