
মদনে “দ্যা প্রেসিডেন্সিয়াল ডিবেট ” প্রতিযোগিতা অনুষ্ঠিত
সুদর্শন আচার্য্য,মদন, নেত্রকোনা :
নেত্রকোণার মদনে এম এম ফ্রেন্ডশিপ’ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় প্লাস্টিক গুড বি ব্যান্ড,, প্লাস্টিক নিষিদ্ধকরণ লক্ষে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় মাধ্যমিক স্কুল পর্যায়ে “দ্যা প্রেসিডেন্সিয়াল ডিবেট প্রতিযোগিতা মঙ্গলবার উপজেলার পাবলিক হলে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া।সভাপতিত্ব করেন এম এম ফ্রেন্ডশিপ’র চেয়ারম্যান মোঃ ইনছান উদ্দিন তালুকদার।সঞ্চালনায় ছিলেন প্রভাষক সানোয়ার হোসাইন।
প্রধান বিচারকের দায়িত্বে ছিলেন, প্রভাষক মুহাম্মদ আজিজুল হক। সরকারি বিচারকের দায়িত্ব ছিলেন প্রভাষক হারাধন চন্দ্র সাহা, প্রভাষক গিয়াস মাহমুদ ও প্রাথমিক শিক্ষক দিলু দত্ত।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আ.লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুছ ও সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার শামীম,, কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, থানা ইনচার্জ উজ্জ্বল কান্তি সরকার,, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, ডাঃ নয়ন চন্দ্র ঘোষ, ডিজিএম পল্লী বিদ্যুৎ ফিরোজ আহমেদ, (ভারপ্রাপ্ত)প্রিন্সিপাল মুখলেছুর রহমান,
প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা হিসেবে নির্বাচিত হন আনাস সাদান।প্রতিযোগিতায় অংশগ্রহন করেন, ফৌজিয়া রহমান মায়া, সৃজিতা দে, ফারজানা খান, তাসনিম বিনতে ইসলাম ও মোছাঃ সাদিয়া রহমান। সেরা বক্তাকে মেডেল সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। বাকীদের মেডেল ও সনদ প্রদান করা হয়।
এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক,সচেতন মহল ও গণমাধ্যমকর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।


