back to top

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক ও ডাকাতি সহ বিভিন্ন অপরাধে ১০ মামলার আসামী ডাকাত সর্দার হান্নানকে গ্রেফতার করেছে র‌্যাব

kbctgbd
১৯ মার্চ ২০২৪ ২:১৪ অপরাহ্ণ

দিদারুল ইসলাম, চট্টগ্রামঃ

হত্যা, অবৈধ অস্ত্র, মাদক এবং ডাকাতিসহ ১০ মামলার আসামি আন্তঃ জেলা ডাকাত দলের সর্দার আব্দুল হান্নান প্রকাশ লিটন(৩৩)’কে চট্টগ্রামের মীরসরাই থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৭-এর আভিযানিক একটি টিম।

১৮ মার্চ’২৪ ইং সোমবার গোপন সূত্রে সংবাদ পেয়ে মীরসরাই থানার মিঠাছড়া বাজার এলাকায় বেলা আনুমানিক ২.১০ টার সময় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। চট্টগ্রামের র‌্যাব-৭ সূত্রে জানা গেছে গ্রেফতারকৃত ডাকাত সর্দার আব্দুল হান্নান প্রকাশঃ লিটন বিভিন্ন সময় খুন, রাহাজানী, অবৈধ অস্ত্র, মাদক ও ডাকাতি সহ বিভিন্ন অপরাধে ১০ টি মামলার পলাতক আসামী হয়ে আত্মগোপনে লুকিয়ে বেড়াচ্ছিল, র‌্যাব-৭ গোপন সংবাদের মাধ্যমে তার অবস্থান নিশ্চিত হয়ে আভিযানিক একটি টীম মীরসরাই থানার মিঠাছড়া বাজারে সাঁড়াষি অভিযান পরিচালনা করে দুর্ধর্ষ এই ডাকাত সর্দার, হত্যা, ডাকাতি, অবৈধ অস্ত্র এবং মাদক মামলার সংঘবদ্ধ অপরাধ চক্রের মূলহোতা আব্দুল হান্নান প্রকাশঃ লিটনকে গ্রেফতার করে। আসামী আব্দুল হান্নান প্রকাশঃ লিটন (৩৩), পিতা- আব্দুল হাই প্রকাশঃ জাহাঙ্গীর, সাং- ফাজিলপুর, থানা ও জেলা- ফেনী। গ্রেফতারের পর উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশী করে তার হেফাজত হতে ০১ টি মোটরসাইকেল ও নগদ ১১,৪০০ টাকা উদ্ধার করা হয়। এছাড়াও ধৃত আসামিকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ ফেনী জেলার বিভিন্ন এলাকায় ডাকাতিসহ অন্যান্য গুরুতর অপরাধ করে আসছিল।

সিসিডিএস পর্যালোচনা করে ধৃত আসামীর আব্দুল হান্নান প্রকাশঃ লিটন এর বিরুদ্ধে ফেনী জেলার ফেনী সদর, দাগনভূঞা ও ছাগলনাইয়া থানায় হত্যা মামলা-০১টি, ডাকাতি মামলা-০৭টি, অবৈধ অস্ত্র মামলা-০১টি এবং মাদক সংক্রান্ত -০১ টি সহ সর্বমোট ১০টি মামলার তথ্য পাওয়া যায়। গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত মালামাল পরবর্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ফেনী জেলার ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-৭ এর দায়িত্বশীল সুত্রঃ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

নারী সংবাদ উপস্থাপিকাকে গুলি করে হত্যা, আটক স্বামী

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে নিজ বাসভবনে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন রাবিয়া...

পাসপোর্ট-এনআইডি পাবেন না শেখ হাসিনা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন করে কোনো পাসপোর্ট বা...

হানিট্র্যাপের ফাঁদে ফেলে সর্বস্ব লুট

গাজীপুরের পূবাইলে হানিট্র্যাপের ফাঁদে ফেলে এক ব্যক্তিকে জিম্মি করে...

বাংলাদেশিরা ওৎ পেতে বসে আছে: শুভেন্দু অধিকারী

ভারত-বাংলাদেশ সীমান্ত পার হওয়ার সুযোগের অপেক্ষায় বাংলাদেশিরা ওৎ পেতে...

মধ্যরাতে ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশ পরীমণির 

রাজধানীর গুলশান শুটিং ক্লাবে একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে...

সর্বশেষ