মোঃ শামীম মিয়া, ষ্টাফ রিপোর্টারঃ
মানিকগঞ্জ শিবালয়ে অজ্ঞাত (২৫) নারীর লাশ উদ্ধার করেছে শিবালয় থানা পুলিশ।১৮ ই মার্চ সোমবার সকালে উপজেলার উথুলী ইউনিয়নের ইছাল গ্রামের গোডাউন রোডের পাশে আমবাগানে পড়ে থাকা অবস্থায় অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ।
খবর পেয়ে র্যাব-৪ এর মানিকগঞ্জের কোম্পানি কমান্ডার ল্যাফটেন্ট কমান্ডার মোঃ আরিফ হোসেন, সহকারী পুলিশ সুপার ( শিবালয় সার্কেল) মারুফা নাজনিন ও শিবালয় থানার অফিসার ইনচার্জ আব্দুর রউফ সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয়রা এবং উথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্বাস আলী জানান, উপজেলার উথলী ইউনিয়নের উথলী- আড়পাড়া বাইপাস (গোডাউন রোড) সড়কের পশ্চিম পাশে আমবাগানে কালো বোরকা পড়া নারীর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ এসে আমবাগান থেকে ওই নারীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ওই নারীর মুখে ভিতরে ওড়না ঢুকানো এবং সাথে থাকা ওড়না দিয়ে গলা বাঁধা ছিল। শরীরে কালো বোরকা এবং পায়ে জুতা-মোজা পড়া অবস্থায় মাটিতে মৃত দেহ পড়েছিল।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার জানান, স্থানীয় এবং উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে খবর পেয়ে উপজেলার উথুলী ইছাইল এলাকার আমবাগান থেকে বোরকা পড়া অজ্ঞাত পরিচয় নারীর লাশ উদ্ধার করা হয়েছে।
সুরতহাল রিপোর্টের কাজ শেষে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।


