back to top

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশখালীতে নিবার্হী ম্যাজিষ্ট্রেটের বাজার অভিযান, অসাধু ব্যবসায়ীদের জরিমানা

kbctgbd
১৭ মার্চ ২০২৪ ৫:০৬ অপরাহ্ণ

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:

মহেশখালীতে রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এই রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন দাম ও অসাধু ব্যবসায়ীদের জরিমানা করার পরও ভারসাম্য বজায় রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছে মহেশখালী উপজেলা প্রশাসন।

১৭ মার্চ (রবিবার) বিকালে উপজেলার হোয়ানক কেরুনতলী ও টাইমবাজারে অভিযান পরিচালনা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ তাছবির হোসেন।

এ সময় তিনি মুদির দোকান, সবজির বাজার, ফলের দোকান, ও বিভিন্ন ব্যবসায়ীদের দোকানে অভিযান চালান। অভিযানে মূল্যতালিকা না থাকা এবং অতিরিক্ত মূল্য আদায় করায় হোয়ানক কেরুনতলী বাজারে ১ অসাধু ব্যবসায়ীসহ হোয়ানক টাইমবাজারে ২ ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পৃথক ৩টি মামলায় আটার হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মূল্য তালিকা না থাকায় কয়েকজন ব্যবসায়ীকে সতর্ক করা হয়।

উল্লেখ্য,অস্থির খাদ্যদ্রব্য বাজার নিয়ন্ত্রণে চলছে একের পর এক ম্যাজিষ্ট্রেট এর ভ্রাম্যমাণ অভিযান। প্রতিদিন নিবার্হী ম্যাজিষ্ট্রেট তাছবির হোসেনের নেতৃত্বে উপজেলার বিভিন্ন বাজারে সকাল থেকে বিকাল পর্যন্ত টানা এই অভিযান চালিয়ে আসছেন। তবে ক্রেতারা স্বস্থি প্রকাশ করে জানান, টানা এই অভিযান বাজারে কিছুটা হলেও প্রভাব ফেলতে পারছে। এতে নিয়ন্ত্রণে চলে আসছে অনেক খাদ্যদ্রব্য বাজার।

সহকারী কমিশনার (ভূমি)মোহাম্মদ তাছবির হোসেন বলেন, উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোন অসাধু ব্যবসায়ী যদি বাজার অস্থিতিশীল করতে চায় তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা মীকি মারমার নির্দেশ অনুসারে রমজান জুড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলবে বলে জানান এই নির্বাহী ম্যাজিস্ট্রট।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

নারী সংবাদ উপস্থাপিকাকে গুলি করে হত্যা, আটক স্বামী

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে নিজ বাসভবনে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন রাবিয়া...

পাসপোর্ট-এনআইডি পাবেন না শেখ হাসিনা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন করে কোনো পাসপোর্ট বা...

হানিট্র্যাপের ফাঁদে ফেলে সর্বস্ব লুট

গাজীপুরের পূবাইলে হানিট্র্যাপের ফাঁদে ফেলে এক ব্যক্তিকে জিম্মি করে...

বাংলাদেশিরা ওৎ পেতে বসে আছে: শুভেন্দু অধিকারী

ভারত-বাংলাদেশ সীমান্ত পার হওয়ার সুযোগের অপেক্ষায় বাংলাদেশিরা ওৎ পেতে...

মধ্যরাতে ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশ পরীমণির 

রাজধানীর গুলশান শুটিং ক্লাবে একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে...

সর্বশেষ