back to top

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে বিএসএফ এর গুলিতে দুই বাংলাদেশি আহত

kbctgbd
১৭ মার্চ ২০২৪ ৪:৫৮ অপরাহ্ণ

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়ার শিকড়িয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে দুই বাংলাদেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে। রবিবার (১৭ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের শিকড়িয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- উপজেলার কর্মধা ইউনিয়নের মুড়ইছড়া নতুন বস্তি এলাকার আছকির আলীর ছেলে পারভেজ হোসেন সাদ্দাম (১৫) ও একই এলাকার ছাদেক আলীর ছেলে ছিদ্দিকুর রহমান ওরফে ছিদ্দেক আলী (৩০)।

বিষয়টি নিশ্চিত করেছেন পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নং ওয়ার্ডের সদস্য মো. শাহিন মিয়া। তিনি বলেন, বিএসএফ এর সদস্যরা সাদ্দাম ও ছিদ্দিককে লক্ষ্য করে গুলি চালায়। পরে গুলিবিদ্ধ সাদ্দামকে তারা ধরে নিয়ে যায় এবং ছিদ্দিক জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তবে কী কারণে তাদের ওপর বিএসএফ গুলি চালিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি জানতে বিজিবি-৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান শিকদারের মোবাইল ফোনে একাধিকবার কল করে চেষ্টা করেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) ক্যশৈন্যু জানান, দুপুর ২টার দিকে সাদ্দাম ও ছিদ্দিক শিকড়িয়া সীমান্ত এলাকায় যায়। এ সময় বিএসএফ এর সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি চালায়। এতে দু’জনই আহত হয় এবং সাদ্দামকে তারা ধরে নিয়ে যায়। পরে গুলিবিদ্ধ ছিদ্দিককে স্থানীয়রা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

২৮ তারকার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, গণহত্যায় প্ররোচনা,...

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১১৬০

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায়...

মুক্তিযুদ্ধের ফুটবল ইতিহাস এবার বড় পর্দায়

মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা ফুটবল দলের ঐতিহাসিক ভূমিকা নিয়ে...

খাদ্য ব্যবসায় লাইসেন্স না থাকলে ৫ বছরের কারাদণ্ড

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) ‘নিরাপদ খাদ্য প্রবিধানমালা, ২০২৬’...

সাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার...

সর্বশেষ