back to top

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৫ বছর পর শেরপুরের চাঞ্চল্যকর ফকির আলী হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পিবিআই

kbctgbd
১৭ মার্চ ২০২৪ ৪:৩৭ অপরাহ্ণ

মোঃ মুরাদ মিয়া,শেরপুর জেলা প্রতিনিধিঃ

দীর্ঘ পাঁচ বছর পর শেরপুর সদর উপজেলার ৭নং চরের চাঞ্চল্যকর আমের আলী ওরফে ফকির আলী হত্যার রহস্য উদঘাটন করেছে পিবিআই। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে এ হত্যাকান্ডের সাথে জড়িত ইমতিয়াজ আলী (২৯) কে ঢাকার তুরাগ থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় জামাতা মাসুদই শ্বাসরোধ করে শ্বশুর ফকির আলীকে খুন করে বলে ১৫ মার্চ আদালতে স্বীকারোক্তিমূলক জবান বন্দিতে গ্রেপ্তারকৃত ইমতিয়াজ আলী জানান। একইসাথে এ হত্যাকান্ডের সাথে তার জড়িত থাকার কথাও সে আদালতে স্বীকার করে।

আজ বিকেলে পিবিআইয় জামালপুরের তদন্ত কর্মকর্তা এসআই জহুরুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেন।

পিবিআই, র‌্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ১৩ মার্চ রাতে ইমতিয়াজ আলীকে ঢাকার তুরাগ থানা এলাকা থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত ইমতিয়াজ আলী শেরপুর সদর উপজেলার ৭নং চর গ্রামের আক্কাছ আলীর ছেলে।

পিবিআই জানায়, শেরপুর সদর উপজেলার ৭নংচর গ্রামের আমের আলী ওরফে ফকির আলীর মেয়েকে প্রেম করে বিয়ে করে এ ঘটনার প্রধান আসামী একই এলাকার বাসিন্দা মাসুদ। কিন্তু ফকির আলী এ বিয়ে মেনে নেয়নি। এ জন্য মাসুদ তার নিজ আত্মীয় স্বজন ও বন্ধু-বান্ধবদের নিয়ে গোপন বৈঠক করে ফকির আলীকে মেরে ষড়যন্ত্র করে। এরই অংশ হিসেবে বিগত ২০১৯ সালের ১৭ আগষ্ট জামালপুরের পাতালিয়ায় কাজে যায় ফকির আলী ও আসামীরা। পরবর্তীতে আসামীরা তাদের বাড়ীতে চলে আসলেও ফকির আলী আর বাড়ি ফিরে আসেনি। দুইদিন পর পাশ্ববর্তী ৬নংচর গ্রামের রিপন খানের ধৈঞ্চা ক্ষেতে তার গলায় গামছা পেচানো অর্ধগলিত মরদেহ মিলে। এরপর শেরপুর সদর থানায় ২৪ আগষ্ট-২০১৯ তারিখে একটি হত্যা মামলা দায়ের করেন ফকির আলীর স্ত্রী কল্পনা বেগম। কিন্তু দীর্ঘ এক বছরেও মামলার রহস্য উদঘাটনে ব্যর্থ হওয়ায় বাদীর আবেদনের প্রেক্ষিতে পুলিশ হেডকোয়ার্টার পিবিআইকে মামলাটি তদন্ত করার দায়িত্ব অর্পন করেন। পিবিআই দীর্ঘদিন তদন্তশেষে পাচঁ বছর পরে এ মামলার অন্যতম আসামী ইমতিয়াজ আলীকে ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার এবং স্বীকারোক্তির মাধ্যমে এ মামলার রহস্য উদঘাটন করতে সক্ষম হয়।

এ ব্যাপারে তদন্ত কর্মকর্তা এসআই জহুরুল ইসলাম জানান, আমরা দীর্ঘ তদন্ত শেষে মামলার রহস্য উদঘাটনে সক্ষম হয়েছি। ইতিমধ্যে আসামী ইমতিয়াজ আলীকে গ্রেপ্তার করেছি। সে আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দী প্রদান করেছে। অন্যআসামীরাও খুব দ্রুতই গ্রেপ্তার হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

২৮ তারকার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, গণহত্যায় প্ররোচনা,...

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১১৬০

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায়...

মুক্তিযুদ্ধের ফুটবল ইতিহাস এবার বড় পর্দায়

মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা ফুটবল দলের ঐতিহাসিক ভূমিকা নিয়ে...

খাদ্য ব্যবসায় লাইসেন্স না থাকলে ৫ বছরের কারাদণ্ড

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) ‘নিরাপদ খাদ্য প্রবিধানমালা, ২০২৬’...

সাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার...

সর্বশেষ