back to top

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে এমপির উদ্যোগে দুধ-ডিম স্বল্পমূল্যে মাসব্যাপী কার্যক্রম

kbctgbd
১৬ মার্চ ২০২৪ ৫:২৪ অপরাহ্ণ

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার ও রাজনগর উপজেলার ৮টি পয়েন্টে সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমানের উদ্যোগে স্বল্পমূল্যে দুধ-ডিম কার্যক্রম শুরু হয়েছে। প্রতি হালি ডিম ৩৮ টাকা ও দুধ ৮০ টাকা লিটার প্রতি দামে পুরো রমজান মাস জুড়ে বিক্রয় কার্যক্রম চলবে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) মৌলভীবাজার শহরের শাহ্ মোস্তফা সড়কের স্টলে এ কার্যক্রমের উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান। পরে তিনি শহরের পশ্চিম বাজার এলাকার আরও দুটি বিক্রয়কেন্দ্র পরিদর্শন করেন। এই কার্যক্রমের সার্বিক সহযোগিতায় জেলা প্রাণিসম্পদ দপ্তর ও জনতা এগ্রো প্রজেক্ট। পবিত্র রমজান মাস উপলক্ষে নিম্ন আয়ের মানুষের প্রোটিন ও পুষ্টির চাহিদা পূরণে মৌলভীবাজার সদর ও রাজনগরের ৮টি স্থানে সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমানের উদ্যোগে স্বল্পমূল্যে দুধ-ডিম বিক্রি করা হচ্ছে। ফার্মের মুরগির ডিম প্রতি হালি ৩৮ টাকা, ছোট ডিম ৩০ টাকা এবং হাঁসের ডিম ৬০ টাকা হালি বিক্রি হচ্ছে। মিল্ক ভিটার দুধ প্রতি লিটার বিক্রি করা হচ্ছে ৮০ টাকা।

শহরের পশ্চিমবাজারের স্টলে আসা ক্রেতা রফিক বলেন, এই রমজানে বাজারে দ্রব্ মূল্যের উদ্ধগতিতে জীবনযাত্রা বেগতিক একহালি ডিমের দাম ৪২ টাকা আর দুধ তো ৯০ টাকার নিচে নেই। আমাদের সংসদ সদস্য এই উদ্যোগ নিয়েছেন যার কারণে আমরা কিছুটা হলেও কমদামে ডিম দুধ ক্রয় করতে পারছি। এজন্য উনাকে ধন্যবাদ জানাই।

বিক্রেতা জনতা এগ্ৰো প্রজেক্টের এমডি শেখ মাহমুদুল হাসান বলেন, এখন পবিত্র রমজান মাস চলছে। এই মাসে যাতে মানুষ ন্যায্যমূলে ডিম ও দুধ ক্রয় করতে পারে সেই জন্য আমাদের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান যোগাযোগ করেন, কিভাবে স্বল্পমূল্যে এই কার্যক্রম পরিচালনা করা যায়। তার অনুপ্রেরণায় আমরা এগিয়ে আসি। আমরা মুনাফা ছাড়াই মাসব্যাপী আমাদের স্বল্পমূলে এই বিক্রয় কার্যক্রম পরিচালনা করবো।

মৌলভীবাজার জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আশরাফুল আলম খান বলেন, রাজধানী ঢাকার বাহিরে এই প্রথম এ ধরণের কোন কার্যক্রম শুরু হয়েছে। সংসদ সদস্যের উদ্যোগে এই কার্যক্রম মাসব্যাপী চলবে। এতে করে সাধারণ মানুষ ন্যায্যমূল্যে ডিম ও দুধ ক্রয় করতে পারবেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

২৮ তারকার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, গণহত্যায় প্ররোচনা,...

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১১৬০

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায়...

মুক্তিযুদ্ধের ফুটবল ইতিহাস এবার বড় পর্দায়

মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা ফুটবল দলের ঐতিহাসিক ভূমিকা নিয়ে...

খাদ্য ব্যবসায় লাইসেন্স না থাকলে ৫ বছরের কারাদণ্ড

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) ‘নিরাপদ খাদ্য প্রবিধানমালা, ২০২৬’...

সাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার...

সর্বশেষ