back to top

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দাওয়াতে এসে গাড়িচাপায় প্রান গেলো স্ত্রীর,মৃত্যুর সাথে লড়ছে স্বামী

kbctgbd
১৪ মার্চ ২০২৪ ৪:১২ পূর্বাহ্ণ

পেকুয়া প্রতিনিধিঃ

বিয়ের পাকাপোক্ত হয়েছে তিনমাস আগে। ঈদের পরে বিয়ের পিঁড়িতে বসার কথা ছিলো তরুণীর। হবু স্বামী ফরহাদ হোসাইনকে (২৫) নিয়ে আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে আসেন সুমাইয়া আক্তার (২০)। কে জানতো হবু স্বামীর সাথে ছিলো সুমাইয়ার শেষ দেখা। কক্সবাজারে পেকুয়ায় দাওয়াত খেতে এসে বাড়ি ফেরার পথে ইটবোঝাই ডাম্পার গাড়ি চাপা দিলে ঘটনাস্থলে মারা যান সুমাইয়া। গুরুতর আহত হয়ে মৃত্যুর সাথে লড়ছেন ফরহাদ হোসাইন। তারা দুজনে মোটরসাইকেল করে মগনামা থেকে বাড়ি ফিরছিলেন।

শেখ হাসিনা বানৌজা মহাসড়কের পেকুয়া-মগনামা সীমান্ত সেতু কাটাফাঁড়ি ব্রীজ সংলগ্ন বাইন্যাঘোনা এলাকায় বুধবার রাত সাড়ে সাতটায় দুর্ঘটনায় পতিত হন। মগনামামুখি বেপরোয়া গতির একটি ইটবোঝাই ডাম্পার গাড়ির মুখোমুখি সংঘর্ষে হতাহত হন তারা।

ফরহাদ হোসাইনকে প্রথমে পেকুয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। সুমাইয়া আক্তারকে পেকুয়া সরকারি হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ফরহাদ হোসাইন চকরিয়া পৌরসভা করিয়ারঘোনা ৫নং ওয়ার্ডের মোহাম্মদ হোসাইনের ছেলে। সুমাইয়া আক্তার একই পৌরসভার ভাঙারমুখ মৌলভীর ৯নং ওয়ার্ডের বদিউল আলমের মেয়ে।

আহত ফরহাদ হোসাইনের ভগ্নিপতি সাংবাদিক আলা উদ্দিন আলো বলেন,ঈদের পরে তাদের বিয়ের পিঁড়িতে বসার কথা ছিলো। তিন মাস আগে দুজনের বিয়ের কথা পাকাপোক্ত হয়েছে। মগনামায় আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে গাড়িচাপায় মারা যান সুমাইয়া। ফরহাদের অবস্থাও ভালো নয়।

পেকুয়া থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

২৮ তারকার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, গণহত্যায় প্ররোচনা,...

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১১৬০

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায়...

মুক্তিযুদ্ধের ফুটবল ইতিহাস এবার বড় পর্দায়

মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা ফুটবল দলের ঐতিহাসিক ভূমিকা নিয়ে...

খাদ্য ব্যবসায় লাইসেন্স না থাকলে ৫ বছরের কারাদণ্ড

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) ‘নিরাপদ খাদ্য প্রবিধানমালা, ২০২৬’...

সাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার...

সর্বশেষ