back to top

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্লাইটের এক দিন আগে সড়ক দুর্ঘটনায় চৌদ্দগ্রামের সৌদি প্রবাসী যুবক নিহত

kbctgbd
১৪ মার্চ ২০২৪ ৪:০৯ পূর্বাহ্ণ

জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

ফেনীর স্টার লাইন-সিএনজি’র সংঘর্ষে মো: মাসুদ (৩০) নামে চৌদ্দগ্রামের এক সৌদি প্রবাসী ঘটনাস্থলেই নিহত হয়েছে। মাসুদ উপজেলার আলকরা ইউনিয়নের দত্তসার গ্রামের মৃত আবুল কালামের ছেলে। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে। এ ঘটনায় অপর এক নারী গুরুতর আহত হয়েছে। সে নিহত মাসুদের বড় ভাইয়ের স্ত্রী বলে জানা গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে আহত নারীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (১৩ মার্চ) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের মোহাম্মদ আলী এলাকার স্টার লাইন সিএনজি-প্রেট্রোল পাম্প সংলগ্ন মোটবাডীয়া স্থানে। বুধবার সন্ধ্যায় আলকরা ইউপি সদস্য মো: আবুল বাশার জানায়

, বুধবার দুপুরে মাসুদ পারিবারিক কাজে পরিবারের কয়েকজন সদস্য সহ সিএনজি অটো-রিকশায় করে ফেনী শহরের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে মহাসড়কের স্টার লাইন পাম্পের কাছাকাছি পৌঁছলে চট্টগ্রামমুখী লেনে ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতগামী স্টার লাইন পরিবহনের যাত্রীবাহী একটি বাস ওই সিএনজিকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মাসুদ নিহত হয়। এ ঘটনায় মাসুদের ভাবী সহ আরো কয়েকজন আহত হয়। আহতদের প্রথমে ফেনী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় গুরুতর আহত এক নারীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত মাসুদের চাচাতো ভাই জানান মাসুদের আগামী কাল ১৪ মার্চ ফ্লাইট ছিলো। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের নিকট নিহতের লাশ হস্তান্তর করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

২৮ তারকার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, গণহত্যায় প্ররোচনা,...

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১১৬০

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায়...

মুক্তিযুদ্ধের ফুটবল ইতিহাস এবার বড় পর্দায়

মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা ফুটবল দলের ঐতিহাসিক ভূমিকা নিয়ে...

খাদ্য ব্যবসায় লাইসেন্স না থাকলে ৫ বছরের কারাদণ্ড

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) ‘নিরাপদ খাদ্য প্রবিধানমালা, ২০২৬’...

সাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার...

সর্বশেষ