back to top

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজার জেলা পুলিশের কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

kbctgbd
১৪ মার্চ ২০২৪ ৪:০২ পূর্বাহ্ণ

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার জেলা পুলিশের কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা আজ বুধবার আয়োজিত হয়েছে।

সকাল সাড়ে ১০ টায় মৌলভীবাজার পুলিশ লাইন্স ড্রিল শেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপংকর ঘোষের সঞ্চালনায় মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মোঃ মনজুর রহমান বিপিএম, পিপিএম (বার)।

সভায় পুলিশের বিভিন্ন থানা, ফাঁড়িসহ অন্যান্য ইউনিটে কর্মরত সদস্যদের বিভিন্ন সমস্যা ও তার সমাধান এবং পুলিশের বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

পরে দুপুর ১টায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ সারোআর আলমের সঞ্চালনায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোঃ মনজুর রহমান বিপিএম, পিপিএম (বার)।

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিট পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, মুলতবি মামলা ও জিডি, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি ও জেলা গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

সভায় জেলার থানা ও পুলিশ সদস্যদের কৃতিত্বপূর্ণ অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।

পুলিশ হেডকোয়ার্টার্সের পুরস্কারে অভিন্ন মানদন্ডের আলোকে ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন জুড়ী থানার এস এম মাইন উদ্দিন।

বড়লেখা থানার এসআই জাহেদ আহমদ, ফেব্রুয়ারি মাসে জেলার শ্রেষ্ঠ এসআই এবং কুলাউড়া থানার এএসআই তাজুল ইসলাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হন।

পুলিশ পরিদর্শক দীপাংকর রায় শ্রেষ্ঠ কোর্ট পুলিশ পরিদর্শক নির্বাচিত হন। জুড়ী কোর্টের শেখর রঞ্জন পাল শ্রেষ্ঠ সিএসআই এবং এএসআই সুমন্ত পাত্র সুমন শ্রেষ্ঠ জিআরও নির্বাচিত হন।

ফেব্রুয়ারি মাসের দক্ষতা অনুযায়ী সদর ট্রাফিক জোনের সার্জেন্ট রূপন চন্দ্র পাল শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট নির্বাচিত হন।

এছাড়া শ্রীমঙ্গল থানার দুটি দস্যুতার মামলার মূলরহস্য উদঘাটন এবং আসামি গ্রেপ্তার করায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) কনস্টেবল মোঃ তাজুল ইসলামকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়।

পুলিশ সুপার শ্রেষ্ঠত্ব অর্জনকারী অফিসারদের বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিতদের হাতে ক্রেস্ট ও ধন্যবাদপত্র তুলে দেন।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেন এবং মৌলভীবাজার জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও থানার অফিসার ইনচার্জগণ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

পাসপোর্ট-এনআইডি পাবেন না শেখ হাসিনা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন করে কোনো পাসপোর্ট বা...

হানিট্র্যাপের ফাঁদে ফেলে সর্বস্ব লুট

গাজীপুরের পূবাইলে হানিট্র্যাপের ফাঁদে ফেলে এক ব্যক্তিকে জিম্মি করে...

বাংলাদেশিরা ওৎ পেতে বসে আছে: শুভেন্দু অধিকারী

ভারত-বাংলাদেশ সীমান্ত পার হওয়ার সুযোগের অপেক্ষায় বাংলাদেশিরা ওৎ পেতে...

মধ্যরাতে ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশ পরীমণির 

রাজধানীর গুলশান শুটিং ক্লাবে একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে...

নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন শেখ হাসিনার

নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন...

সর্বশেষ