back to top

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে অটোরিকশা ছিনতাই করে চালককে হত্যা, গ্রেফতার ৪

kbctgbd
১৪ মার্চ ২০২৪ ৩:৪৯ পূর্বাহ্ণ

মোঃ মুরাদ মিয়া,শেরপুর জেলা প্রতিনিধিঃ

শেরপুরে অটোরিকশা ছিনতাই করে চালক আসাদুজ্জামান আসাদ (১৭) নামে এক অটোরিকশা চালককে হত্যার ঘটনায় চার আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত সংঘবদ্ধ অটোরিকশা চোর চক্রের সদস্যরা হচ্ছে- নকলা উপজেলার ডাংধরাকান্দা গ্রামের মো. মজিবর মিয়ার ছেলে মো. হামিদুল ইসলাম খোকন (২৪), পূর্ব গজারিয়া গ্রামের মো. আবু হানিফের ছেলে মো. নূর নবী (২১), ধনাকুশা গ্রামের মৃত আশকর আলীর ছেলে মো. জাহিদুল ইসলাম এমসি জাহিদ (২২) ও ইশিবপুর গ্রামের মো. চান মিয়ার ছেলে মো. মিলন মিয়া (২৪)। নিহত অটোরিকশা চালক আসাদুজ্জামান আসাদ দক্ষিণ নকলা এলাকার মো. ফজলুর করিমের ছেলে।

এঘটনায় ১৩ মার্চ বুধবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা সাংবাদিকদের জানান, গত ১২ মার্চ মঙ্গলবার ভোর ৪টার দিকে নালিতাবাড়ী উপজেলার তিনানী বাজারস্থ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করাকালে এসআই মুকুল সরকার অটোরিকশা চোর সন্দেহে একটি অটোরিকশাসহ হামিদুল ইসলাম খোকন ও মো. নুর নবী নামে ২ জন ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যান। তাদের জিজ্ঞাসাবাদকালে একেক সময় একেক ধরনের তথ্য দেয়ায় সন্দেহ আরও ঘণীভূত হতে থাকে। এদিকে অটোরিকশা উদ্ধারের খবর পেয়ে নকলা থানার বাসিন্দা মো. ফজলুর করিম নালিতাবাড়ী থানায় গিয়ে জানান যে, তার ছেলে অটোরিকশা চালক আসাদুজ্জামান আসাদ গত ১১ মার্চ অটোরিকশা নিয়ে বের হয়ে আর বাড়ি ফিরে যায়নি। পরে ফজলুর রহমানকে পুলিশের উদ্ধারকৃত অটোরিকশা ও একটি মোবাইল ফোন দেখানো হলে সেগুলো তার ছেলের বলে শনাক্ত করেন। পরে আটককৃতদের নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হলে এক পর্যায়ে তারা দু’জনসহ জাহিদুল ইসলাম এমসি জাহিদ ও মিলন মিয়াসহ ৪ জন মিলে আসাদুজ্জামান আসাদের অটোরিকশা ছিনতাই ও ছিনতাইয়ে বাধা দেয়ায় তাকে হত্যা করে লাশ মাটিচাপা দেয়ার বিষয়টি অকপটে স্বীকার করে।

আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, ভিকটিম আসাদুজ্জামান আসাদের অটোরিকশাটি ছিনতাইয়ের পরিকল্পনায় নকলা পৌরসভার নালিতাবাড়ী মোড় এলাকা থেকে ১১ মার্চ রাত ৯টার দিকে অটোরিকশাটি ভাড়া নেয় ওই ৪ জন। পরে বিভিন্ন স্থানে ঘোরাফেরা করে রাত পৌণে ১১টার দিকে নকলা-নালিতাবাড়ী সড়কের ধনাকুশা ছেফাকুড়ি ব্রিজের ২০০ গজ পূর্ব দিকে নিয়ে যায় এবং অটোরিকশা ছিনতাই করার চেষ্টা করে। এসময় অটোরিকশা চালক আসাদুজ্জামান আসাদ ছিনতাইকারীদের বাধা দিলে তাকে ৪ জন মিলে হত্যা করে তার লাশ লুকানোর জন্য জনৈক খোকা মিয়ার ভরাটকৃত জমিতে মাটি চাপা দেয়। পরে ছিনতাইকৃত অটোরিকশাটি বিক্রির উদ্দেশ্যে তিনআনী হয়ে যাওয়ার পথে অটোরিকশার চার্জ শেষ হয়ে গেলে নালিতাবাড়ী থানার বিশেষ টিমের কাছে আটক হয় ছিনতাইকারীর দলের দুজন। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ওই ঘটনায় জড়িত আরও দুজনকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে নকলা থানার পুলিশ ঘটনাস্থল গিয়ে ভিকটিম আসাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে মর্গে প্রেরণ করে।

পুলিশ সুপার আরও জানান, ওই ঘটনায় নকলা থানায় ভিকটিম আসাদের বাবা মো. ফজলুর রহমান বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত আসামীদের বুধবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রেস ব্রিফিংকালে অন্যান্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মো. খোরশেদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান, ডিআইও-১ জাহাঙ্গীর আলম, নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের খান, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলাসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

২৮ তারকার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, গণহত্যায় প্ররোচনা,...

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১১৬০

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায়...

মুক্তিযুদ্ধের ফুটবল ইতিহাস এবার বড় পর্দায়

মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা ফুটবল দলের ঐতিহাসিক ভূমিকা নিয়ে...

খাদ্য ব্যবসায় লাইসেন্স না থাকলে ৫ বছরের কারাদণ্ড

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) ‘নিরাপদ খাদ্য প্রবিধানমালা, ২০২৬’...

সাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার...

সর্বশেষ