জহিরুল ইসলাম সুমন কুমিল্লা প্রতিনিধি :
১৮৪ বোতল ফেন্সিডিল ৭৬ বোতল এস্কাফ সিরাপ, ৩৬ বোতল বিয়ার সহ ০১ টি মোটরসাইকেল উদ্ধার করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ ।
চৌদ্দগ্রাম থানায় কর্মরত এসআই(নিঃ)/আলী আশরাফ জুয়েল, এসআই (নিঃ)/মোঃ জাহাঙ্গীর আলম খান, এএসআই (নিঃ)/মোঃ সুলেমান ভুইয়া, এএসআই (নিঃ)/মোঃ জহির উদ্দিন, এএসআই (নিঃ) মোঃ মহি উদ্দিন ও সঙ্গীয় ফোর্স সহ চৌদ্দগ্রাম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার, পরোয়ানা তামিল ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে
চৌদ্দগ্রাম থানাধীন চৌদ্দগ্রাম পৌরসভাস্থ বৈদ্দেরখিল গ্রামের আসামী মোঃ কামাল হোসেন (৪১) এর বসত ঘরের শয়ন কক্ষে তল্লাশী করে ০২টি বস্তায়
১৮৪(একশত চুরাশি) বোতল ফেন্সিডিল, ৭৬ (ছিয়াত্তর) বোতল Eskuf সিরাপ, ৩৬ (ছত্রিশ) বোতল HE-MAN 9000 STRONG BEER ও মাদক পরিবহনে ব্যবহৃত ০১ টি মটরসাইকেল উদ্ধার পূর্বক করে।
উক্ত ঘটনায় চৌদ্দগ্রাম থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায় করা হয় ।
উল্লেখ্য যে, পলাতক আসামী মোঃ কামাল হোসেন (৪১) এর বিরুদ্ধে ০২ টি মাদক মামলা ও ০১ টি নারী ও শিশু নিযাতন আইনের মামলা আদালতে বিচারাধীন রয়েছে। চৌদ্দগ্রাম থানা ওসি জানান মাদকদ্রব্য এবং ভিবিন্ন মামলার আসামী ধরতে অভিযান চলমান থাকবে ।


