
মোঃ ফজলুর রহমান সুইট , জয়পুরহাট ,জেলা প্রতিনিধি :
নিরাপদ মৎস্য ও মৎস্যপণ্য উৎপাদন ও বাজারজাতকরণ শীর্ষক ভ্যালু চেইন উপপ্রকল্পের আওতায় জয়পুরহাটে জেআরডিএমের কারিগরি ও পিকেএসএফের আর্থিক সহযোগিতায় উপকার ভোগী মৎস্যচাষীদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
১২ মার্চ সকালে জয়পুরহাট জেআরডিএমের প্রধান কার্যালয়ে পিকেএসএফের আর্থিক সহায়তায় এবং জেআরডিএমের বাস্তবায়নে ৩১ জন মৎস্য চাষীদের মাঝে ১৩ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা জি এম সেলিম।
প্রকল্পের ৩১ জন উপকারভোগীদের মাঝে কালো সৈনিক পোকা উৎপাদন ও বাজারজাতকরণ, নিবিড় (বটমক্লিনিং) পদ্ধতিতে ট্যাংকে নিরাপদ মাছ চাষ,মৎস্য সেবা ও পরামর্শ কেন্দ্র স্থাপন, মূল্য সংযোজিত মৎস্য পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ দ্রুত
বর্ধনশীল জি-৩ রুই চাষ, উচ্চ মূল্যমানের দেশীয় প্রজাতির মাছের হ্যাচারী
স্থাপন, ফার্ম ম্যাকানাইজেশন, আধানিবিড় পদ্ধতিতে চিংড়ি চাষ ইত্যাদি প্রযুক্তি
বাস্তবায়নে সংস্থার সিনিয়র উপ-
পরিচালক (কার্যক্রম) শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর
উপজেলা মৎস্য সিনিয়র কর্মকর্তা, রফিকুল ইসলাম,
সংস্থার সহকারী পরিচালক (প্রকল্প) কৃষিবিদ এন এম ওয়ালিউজ্জামান ।


