back to top

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রকে গুলি করা সেই শিক্ষকের ৫ দিনের রিমান্ড

kbctgbd
১১ মার্চ ২০২৪ ৯:১৪ পূর্বাহ্ণ

সাব্বির মির্জা, (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের ছাত্র আরাফাত আমিন তমালকে গুলি করা শিক্ষক ডা. রায়হান শরীফের বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১১ মার্চ) বেলা সোয়া ১২টার দিকে সিরাজগঞ্জ অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. বিল্লাল হোসেনের আদালত তার রিমান্ড মঞ্জুর করেন।

সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ওসি মো. জুলহাজ উদ্দীন এ তথ্য নিশ্চিত করে বলেন, বুধবার (৬ মার্চ) ডা. রায়হান শরীফের বিরুদ্ধে অস্ত্র আইনে দায়ের করা মামলায় অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক ইব্রাহিম হোসেন। সোমবার শুনানি শেষে বিচারক ৫ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

এর আগে সোমবার (৪ মার্চ) বিকেলে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজে শ্রেণিকক্ষে মৌখিক পরীক্ষা নেওয়ার সময় তৃতীয় বর্ষের ছাত্র আরাফাত আমিন তমালের পায়ে গুলি করেন ওই কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রভাষক ডা. রায়হান শরীফ। এ সময় ওই শিক্ষকের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল ও ৮১ রাউন্ড গুলিসহ একাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। এসব ঘটনায় অভিযুক্ত শিক্ষকের গুলিবিদ্ধ শিক্ষার্থীর বাবা আব্দুল্লাহ আল-আমিন বাদী হয়ে হত্যাচেষ্টা মামলায় একটি ও গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহিম হোসেন বাদী হয়ে অস্ত্র আইনে অপর একটি মামলা দায়ের করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

পাসপোর্ট-এনআইডি পাবেন না শেখ হাসিনা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন করে কোনো পাসপোর্ট বা...

হানিট্র্যাপের ফাঁদে ফেলে সর্বস্ব লুট

গাজীপুরের পূবাইলে হানিট্র্যাপের ফাঁদে ফেলে এক ব্যক্তিকে জিম্মি করে...

বাংলাদেশিরা ওৎ পেতে বসে আছে: শুভেন্দু অধিকারী

ভারত-বাংলাদেশ সীমান্ত পার হওয়ার সুযোগের অপেক্ষায় বাংলাদেশিরা ওৎ পেতে...

মধ্যরাতে ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশ পরীমণির 

রাজধানীর গুলশান শুটিং ক্লাবে একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে...

নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন শেখ হাসিনার

নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন...

সর্বশেষ