
মোঃ ফজলুর রহমান সুইট, জয়পুরহাট জেলা, প্রতিনিধি :
আগামী আসন্ন ক্ষেতলাল উপজেলা পরিষদ নির্বাচনে আবারও চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ, ৯ মার্চ জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার সকল ইউনিয়নের সর্বস্তরের জনগণকে সালাম পৌঁছে দেই এবং দোয়া নেন। গণসংযোগে প্রায় ১০০০ মোটরসাইকেল প্রায় ২ হাজার কমীসমর্থক নিয়ে গণসংযোগ করেন, ক্ষেতলাল উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আবারও প্রার্থী জনাব মোস্তাকিম মন্ডল।
এ লক্ষ্যে তিনি উপজেলা জুড়ে তৎপরতা চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন এলাকায় করছেন মতিবিনিময় ও উঠান বৈঠক, করছেন গণসংযোগ।
আগামী ক্ষেতলাল উপজেলা পরিষদ নির্বাচন সম্পর্কে জানতে চাইলে মোস্তাকিম মন্ডল বলেন, “ছাত্ররাজনীতি দিয়ে আমার রাজপথে বিচরণ। অনেক চড়াই-উৎরাই পেরিয়ে আজ আমি আমার অবস্থান তৈরি করেছি। আমার রাজনীতির একমাত্র উদ্দেশ্য ও লক্ষ্য হচ্ছে দেশ ও মানুষের কল্যাণ। মানুষের জন্য কাজ করার অভিপ্রায় থেকে এবং আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি সম্মানিত হুইপের হাতকে আরো শক্তিশালী করতে এবং ক্ষেতলাল উপজেলাকে উন্নতির সর্বোচ্চ রুপ ধারণ করাতে আগামী ক্ষেতলাল উপজেলা পরিষদ নির্বাচনে আমি আবাও চেয়ারম্যান পদপ্রার্থী সকলের দোয়া ও ভালবাসা চাই৷ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থা-সহ সার্বিক উন্নয়নের মাধ্যমে কসবা উপজেলাকে একটি স্মার্ট উপজেলায় পরিণত করতে পারবো বলে আমি আশাবাদী। আর আমার এই স্বপ্নপূরণে সবচেয়ে বেশি প্রয়োজন আপনাদের স্নেহ, ভালোবাসা ও সমর্থন। আপনারা আমাকে কখনো নিরাশ করেন নি, সবসময় যেভাবে জড়িয়ে রেখেছেন স্নেহ-ভালোবাসার চাদরে, উপজেলা নির্বাচনেও ঠিক সেভাবেই আপনাদের হৃদয়ে ঠাঁই দেবেন এমন বিশ্বাস নিয়েই আমি সারাজীবন আপনাদের পাশে থাকতে চাই।


