back to top

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান হলেন ঘোড়া প্রতীকে বিল্লাল মিয়া

kbctgbd
৯ মার্চ ২০২৪ ৪:১৭ অপরাহ্ণ

মো খোকন,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদের উপ-নির্বাচনের  চেয়ারম্যান পদে বেসরকারিভাবে জয়ী হয়েছেন জেলা পরিষদের সদ্য পদত্যাগকারী সদস্য মোঃ বিল্লাল মিয়া।তিনি ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৭৪৩ ভোট।তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত সমর্থিত ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি সাবেক পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন পেয়েছেন ৪৯০ ভোট। ৯টি উপজেলার ভোট কেন্দ্রের প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে ২৫৭ ভোট বেশি পেয়ে মোঃ বিল্লাল মিয়া চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

শনিবার(৯ মার্চ) সকাল ৮টা থেকে টানা বিকেল ২টা পর্যন্ত জেলার ৯টি উপজেলা পরিষদ মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম ফলাফল ঘোষণায় বলেন, সদ্য পদত্যাগকারী জেলা পরিষদের সদস্য মোঃ বিল্লাল মিয়া পেয়েছেন ৭৪৩ ভোট। জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মো হেলাল উদ্দিন পেয়েছেন ৪৯০ ভোট ও শফিকুল আলম পেয়েছেন ১৩৩ ভোট। এর মধ্যে নাসিরনগরে মোঃ হেলাল উদ্দিন ৪৫,শফিকুল আলম ২২ ভোট ও বিল্লাল মিয়া ৯৮, সরাইলে মোঃ হেলাল উদ্দিন ৩৩ ও শফিকুল আলম ৯ ভোট, বিল্লাল মিয়া ৭৭ , সদর উপজেলায় মোঃ হেলাল উদ্দিন ৮৭, শফিকুল ২৬ ভোট ও বিল্লাল মিয়া ৪৭ ভোট, বিজয়নগরে মোঃ হেলাল উদ্দিন  ৪১ ভোট  শফিকুল ২৪ ভোট ও বিল্লাল ৬৪ ভোট , আশুগঞ্জে মোঃ হেলাল উদ্দিন ২৭, শফিকুল ৫ ভোট ও বিল্লাল মিয়া ৭২ ভোট, আখাউড়ায় মোঃ হেলাল উদ্দিন ২৯ ও শফিকুল ০৪ ভোট, বিল্লাল মিয়া ৪৭ ভোট, কসবায় মোঃ হেলাল উদ্দিন ৬৩ ভোট, শফিকুল ১২ ভোট ও বিল্লাল মিয়া ৭০ ভোট, নবীনগরে মোঃ হেলাল উদ্দিন  ৯৮ ভোট,শফিকুল ১৬ ভোট ও বিল্লাল মিয়া ১৬৬ ভোট এবং বাঞ্ছারামপুরে মোঃ হেলাল উদ্দিন ভোট ৬৭ ও শফিকুল আলম ১০ ভোট ও বিল্লাল মিয়া ১০১ ভোট পেয়েছেন।

বিজয়ী প্রার্থী মোঃ বিল্লাল মিয়া বলেন, নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ হয়েছে। আমাকে জনগণের সেবা করার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

উল্লেখ্য ২০২২ সালের ১৭ অক্টোবর অনুষ্ঠিত জেলা পরিষদের নির্বাচনে জেলা আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার চেয়ারম্যান পদে জয়লাভ করেছিলেন। কিন্তু আল-মামুন সরকার দায়িত্বভার গ্রহণের পর এক বছর পূর্ন হওয়ার আগেই ২০২৩ সালের ২ অক্টোবর তিনি মৃত্যুবরণ করলে জেলা পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

মুক্তিযুদ্ধের ফুটবল ইতিহাস এবার বড় পর্দায়

মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা ফুটবল দলের ঐতিহাসিক ভূমিকা নিয়ে...

খাদ্য ব্যবসায় লাইসেন্স না থাকলে ৫ বছরের কারাদণ্ড

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) ‘নিরাপদ খাদ্য প্রবিধানমালা, ২০২৬’...

সাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার...

পরিবারের ৫ সদস্য মিলে তরুণীকে হত্যা

ভারতের উত্তর প্রদেশের আলিগড়ে ভিন্ন জাতের এক যুবকের সঙ্গে...

এক যুবককে বিয়ে করলেন তিন বোন!

ভারতের উত্তরপ্রদেশের আমরোহা জেলার একটি বিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক...

সর্বশেষ