back to top

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৯৪ কোটি টাকা ব্যয়ে পদ্মার তীর সংরক্ষণ কাজ শুরু

kbctgbd
৭ মার্চ ২০২৪ ৪:৫১ অপরাহ্ণ

মানিকগঞ্জ আঞ্চলিক প্রতিনিধি:

হরিরামপুর উপজেলার হারুকান্দি ইউনিয়ন ও ধুলসুরা ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে পানি উন্নয়ন বোর্ড ও বাংলাদেশ সেনাবাহিনী যৌথভাবে এই তীর সংরক্ষণ কাজ শুরু করেছে। এই কাজ শেষ হলে ভাঙনের কবল থেকে রক্ষা পাবে সংশ্লিষ্ট এলাকাবাসী।

বুধবার বিকেলে ৯৪ কোটি টাকা ব্যায়ে পানি উন্নয়ন বোর্ড ও বাংলাদেশ সেনাবাহিনী যৌথভাবে এই তীর সংরক্ষণ কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য দেওয়ান জাহিদ আহমেদ টুলু।

দেওয়ান জাহিদ আহমেদ টুলু বলেন, ‘হরিরামপুর উপজেলা ভাঙন কবলিত। হারুকান্দি থেকে ধুলসুরা ইউনিয়নের সাড়ে তিন কিলোমিটার নদী তীর রক্ষার কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড ও সেনাবাহিনী। তারা প্রতিমিটারে পাঁচটি করে এই জিও ব্যাগ ফেলছে। ফেলার কাজ শেষ হলে তাদের ডুবুরিদল দিয়ে দেখবেন যে কোথাও ফাঁকা আছে কিনা? এই কাজ শেষ হবে বর্ষার আগেই। এখানে প্রতিবছরই নদীগর্ভে ঘরবাড়ি, ক্ষেতসহ নানা স্থাপনা নদী গর্ভে চলে যায়। আমার নির্বাচনী ইস্তেহারে প্রথম প্রায়োরিটি ছিল এই উপজেলার জন্য স্থায়ী বাঁধ নির্মাণ করা। সেটার জন্য আমি প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করছি আমার সময়কালের মধ্যেই এখানে স্থায়ী বাঁধের কাজ সম্পন্ন হবে।’

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন বলেন, ‘হরিরামপুর উপজেলা পদ্মা নদীর বাম তীরে অবস্থিত। পদ্মা নদী এই উপজেলার ২২ কিলোমিটার জুরে বহমান। এ উপজেলাকে রক্ষার জন্য আমরা দীর্ঘদিন ধরেই কাজ করে যাচ্ছি। এ পর্যন্ত বিভিন্ন পয়েন্টে জিও ব্যাগ ও ব্লক ফেলে ভাঙন রক্ষার কাজ করেছি। এসব কাজ না হলে এতো দিনে উপজেলা পরিষদ, থানাসহ বিভিন্ন স্থাপনা নদীগর্ভে চলে যেত।এ বছর আমরা ও সেনাবাহিনী যৌথভাবে হারুকান্দি থেকে ধুলসুরা ইউনিয়নের সাড়ে তিনকিলোমিটার কাজ করবো। আশা বর্ষার আগেই এই কাজ শেষ হবে।’

এর আগে, ২০১৬ সালে উপজেলার রামকৃষ্ণপুর গ্রাম থেকে হারুকান্দি গ্রাম পর্যন্ত ৮.৮ কিলোমিটার, ২০২২ সালে ধুলাসুড়া এলাকার ১.২ কিলোমিটার, গোপীনাথপুর গ্রামে ৯২৫ মিটার নদীর রক্ষার জন্য জিও ব্যাগ ও সিসি ব্লক ফেলার কাজ করে পানি উন্নয়ন বোর্ড।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

মুক্তিযুদ্ধের ফুটবল ইতিহাস এবার বড় পর্দায়

মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা ফুটবল দলের ঐতিহাসিক ভূমিকা নিয়ে...

খাদ্য ব্যবসায় লাইসেন্স না থাকলে ৫ বছরের কারাদণ্ড

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) ‘নিরাপদ খাদ্য প্রবিধানমালা, ২০২৬’...

সাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার...

পরিবারের ৫ সদস্য মিলে তরুণীকে হত্যা

ভারতের উত্তর প্রদেশের আলিগড়ে ভিন্ন জাতের এক যুবকের সঙ্গে...

এক যুবককে বিয়ে করলেন তিন বোন!

ভারতের উত্তরপ্রদেশের আমরোহা জেলার একটি বিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক...

সর্বশেষ