back to top

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহের কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভবনে তৃতীয় তলায় আগুন

kbctgbd
৬ মার্চ ২০২৪ ১১:১০ পূর্বাহ্ণ

কোটচাঁদপুর( ঝিনাইদহ) প্রতিনিধি :

কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে মঙ্গলবার রাতে হঠাৎ করে আগুন লাগার ঘটনা ঘটে। এ সময় ভীত সন্তস্ত্র হয়ে ছোটাছুটি করতে থাকেন রোগীর অভিভাবকরা। এতে ক্ষয়ক্ষতি না হলেও আতংক কাটেনি তাদের মধ্যে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা আক্কাস আলী।

কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার চিকিৎসক রমিজ উদ্দিন (তপু) বলেন, রাত তখন ১০টা বাজে। হঠাৎ চিৎকার শুনতে পেলাম আগুন লাগার। ঘটনাস্থলে এসে দেখতে পেলাম স্বাস্থ্য কমপ্লেক্সের তৃতীয় তলার ডায়রিয়া শিশু ওয়ার্ড এটি। ওই ওয়ার্ডে বৈদ্যুতিক সুইসে থেকে আগুনের সুত্র হয়েছিল বলে জানতে পেলাম। এ সময় আগুনের ভয়ে ভীত সন্তস্ত্র হয়ে ছোটাছুটি করতে থাকেন রোগীর অভিভাবকরা। তবে ওই ঘটনায় কারো কোন ক্ষতি হয়নি।

শিশু ওয়ার্ডের সার্থকের পিতা সজিব দাস বলেন, আগুন লাগার পর খুবই ভয় পেয়ে ছিলাম। এ সময় ওই ওয়ার্ডে আমার বাচ্চাসহ অনেক বাচ্চা ছিল। সবাই নিজ নিজ বাচ্চা নিয়ে নিচে নামার চেষ্টা করেন। খোজেন নিরাপদ আশ্রয়।

তিনি বলেন, পরে আগুন নিয়ন্ত্রণে আসলে কিছু রোগী ওয়ার্ডে ফিরে আসে। আর কিছু রোগী রাতেই বাড়িতে ফিরে যান। তবে রোগীরা ওয়ার্ডে ফিরলেও আতংক ছিল সবার চোখে মুখে।

একই কথা বলেন, কামরুন নাহারের অভিভাবকসহ ওই ওয়ার্ডের অনেকে। তারা বলেন, আমরা ছিলাম পাশের সাধারণ ওয়ার্ডে। আগুন লাগার পর ওয়ার্ডের সবাই সবকিছু ফেলে রেখে বাচ্চাগুলো নিয়ে নিচে নেমে যায়। পরে ওয়ার্ডে ফিরে এলেও আতংক ছিল সবার ভিতর।

ওই ওয়ার্ডের দায়িত্বে থাকা সিনিয়র স্ট্যাফ নার্স শাহানাজ পারভিন বলেন, রাত সে সময় ১০টা বাজে।হঠাৎ করে আগুন লাগার চিৎকার শুনতে পারি। এ ছুটে বৈদ্যুতিক সার্ভিস বন্ধ করে দেয়ার পর আগুন নিভে যায়। তবে ধোয়া উঠতে থাকে।

তিনি বলেন, ঘটনার সময় ডায়রিয়া আর সাধারণ ওয়ার্ডে ৪০টি বাচ্চা ভর্তি ছিল। আগুন নিয়ন্ত্রণে আসার পর ভয়ে কিছু রোগী বাড়ি চলে যান ওই সময়। তবে বেশির ভাগ রোগীই ভর্তি ছিল।

এ ব্যাপারে কোটচাঁদপুর ফায়ার স্টেশনের কর্মকর্তা আক্কাস আলী বলেন, রাত ১০টার দিকে আগুন লাগার খবর পেয়ে ছিলাম। ১০.১০ মিনিটের সময় ঘটনাস্থলে পৌঁছে আগুন দেখতে পায়নি। তবে গন্ধ আর ধোয়া ছিল সে সময় ও।

তিনি বলেন, প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছিল।

কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুর রশিদ বলেন, বৈদ্যুতিক বোর্ডের মধ্যে টিকটিকি ছিল। এ কারণে শর্টসার্কিটের ঘটনা ঘটে। এ সময় আমাদের নার্স শাহানাজ পারভিন রোগীদের মাধ্যমে জানতে পেরে দ্রুত মেইন সার্ভিসের সুইস বন্ধ করে দেন। এছাড়া অন্যরা ফায়ার সার্ভিসে খবর দেন। এতে করে তেমন কোন দুর্ঘটনা ঘটেনি।

তবে সাময়িক ভাবে বন্ধ হয়ে যায় স্বাস্থ্য কমপ্লেক্সে বৈদ্যুতিক ব্যবস্থা। এতে সাময়িক অসুবিধা হয় রোগী ও অভিভাবকদের। এ কারণে তিনি দুঃখ প্রকাশ করেন। এ ছাড়া ঘটনার সময় যারা দুর্ঘটনা মোকাবিলায় সহায়তা করেছেন প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

মুক্তিযুদ্ধের ফুটবল ইতিহাস এবার বড় পর্দায়

মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা ফুটবল দলের ঐতিহাসিক ভূমিকা নিয়ে...

খাদ্য ব্যবসায় লাইসেন্স না থাকলে ৫ বছরের কারাদণ্ড

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) ‘নিরাপদ খাদ্য প্রবিধানমালা, ২০২৬’...

সাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার...

পরিবারের ৫ সদস্য মিলে তরুণীকে হত্যা

ভারতের উত্তর প্রদেশের আলিগড়ে ভিন্ন জাতের এক যুবকের সঙ্গে...

এক যুবককে বিয়ে করলেন তিন বোন!

ভারতের উত্তরপ্রদেশের আমরোহা জেলার একটি বিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক...

সর্বশেষ